|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বার্মিংহামে জেএমআইসি’র ৪৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বার্মিংহামে জেএমআইসি’র ৪৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২২

এনামুল হক, বার্মিংহাম:: যুক্তরাজ্যের বার্মিংহামে মুসলিম কমিউনিটির অন্যতম বৃহৎ জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ৪৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর রোববার কভেন্ট্রি রোডস্থ জামে মসজিদের হল রুম এই সভার আয়োজন করা হয়।

দিন ব্যাপী এই বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান ব্যারিস্টার মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল।

সেন্টারের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নাজমুল হোসাইনের সঞ্চালনায় জামে মসজিদের সার্বিক ব্যবস্থাপনা, সংস্কার কার্যক্রম, আয় ব্যয়ের রিপোর্ট পেশ ও পর্যালোনা অনুষ্ঠিত হয়। এছাড়াও জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সহযোগী প্রতিষ্ঠান জামেয়া, দারুল উলুম ইসলামিক স্কুল, রহিম একাডেমি এবং আল মিরাজ সোশ্যাল এন্টারপ্রাইজ এর কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দিনব্যাপী এই সাধারণ সভায় বিভিন্ন কমিটির সদস্য এবং সকল ট্রাষ্টিগণ উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল সকল ট্রাষ্টিকে স্বাগত জানিয়ে বলেন, সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে জেএমআইসি সফলতার সাথে আরও একটি বছর পার করেছে। জামে মসজিদ সহ সকল সহযোগী প্রতিষ্ঠান সফলতার স্বাক্ষর রেখে এগিয়ে যাচ্ছে। আমরা শুধুমাত্র কমিউনিটির জন্য নয় বরং গোটা মুসলিম উম্মাহর খেদমতে কাজ করে চলেছি। আগামী দিনের পথ চলায় অতীতের মতো সবার সহযোগিতা কামনা করেন তিনি। ব্যারিস্টার ইসমাইল তার বক্তব্যে এই জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা মরহুম প্রিন্সিপাল ডক্টর মাওলানা এএসএম আব্দুর রহিমকে স্মরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামে মসজিদ ও ইসলামিক সেন্টার ট্রষ্টি বোর্ডের সদস্য লেস্টার ইউনিভার্সিটির রেক্টর ডক্টর মানাজির আহসান এমবিই, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, ভাইস চেয়ারম্যান মাওলানা এটিএম মোকাররম হাসান, আতিকুর রহমান জিলু সহ সকল ট্রাষ্টিগণ।

ইউকে এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘কমিউনিটি কনভারসেশন’

ইস্ট লন্ডন মসজিদে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘কমিউনিটি কনভারসেশন’

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলনে প্রথম কমিটি ঘোষণা : মকিস মনসুর প্রেসিডেন্ট, আশরাফ মিয়া সেক্রেটারী, হেলেন ইসলাম ট্রেজারার

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলনে প্রথম কমিটি ঘোষণা : মকিস মনসুর প্রেসিডেন্ট, আশরাফ মিয়া সেক্রেটারী, হেলেন ইসলাম ট্রেজারার

লন্ডনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

লন্ডনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

লন্ডনে পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষপূর্তি উদ্‌যাপন

লন্ডনে পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষপূর্তি উদ্‌যাপন

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top