যুক্তরাজ্য বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবের সম্মানে নৈশভোজ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদ মাসুদ রনি:: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল এবং যুক্তরাজ্য বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খছরুজ্জামান খছরুর সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার রাতে লন্ডনে বিশ্বনাথ জাতীয়তাবাদী পরিবার, যুক্তরাজ্যের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও দলের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব তৈমুস আলী। দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের সহকারী ইমাম হাফিজ সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গুলজার খান ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খছরুজ্জামান খছরু। এ সময় তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন যুক্তরাজ্য যুবদল সভাপতি আফজাল হুসেইন ও বিএনপি নেতা শফিক উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল বাছিত বাদশা ও ফেরদৌস আলম, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ময়ূর মিয়া, সাবেক সিনিয়র ছাত্রনেতা আখলুছ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরীফুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক তোফাজ্জল আলম, সাবেক সহ-সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সেলিম, লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুস ছালাম ও কদর উদ্দিন, হাজি সাদেক আলী, সাবেক গবেষণা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, খলিলুর রহমান, তানভীর আহমদ, লোকমান হোসেন, শামসুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, শামসুদ্দীন, শামীম, হীরা মিয়া, আব্দুল মুকিত ও সাবেক সহ-সভাপতি আহমদ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বালাগঞ্জ বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিসবাহুজ্জামান সুহেল, ড. মুজিবুর রহমান, সালেহ আহমদ জিলানী, অর্থ সম্পাদক সালেহ গজনবী, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সেলিম আহমদ, লুটন যুবদলের সাবেক সভাপতি মুমিনুর রহমান মুরাদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল কাইয়ুম, আবুল কালাম সেতু, বাবুল চৌধুরী, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল, সাবেক সাধারণ সম্পাদক লিটন আহমদ, ওয়াহিদুর রহমান সবুজ, এ কে রাজু, শাহা বাবলা, জুনেদ মিয়া, সুপার আহমেদ, রিটন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

