আজমল হোসেন চৌধুরীর উপর হামলা, যুক্তরাজ্য বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬
যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ এর উপর দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি।
আজ এক বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ–২ ( দিরাই-শাল্লা ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরী-এর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ শেষে দিরাই ফেরার পথে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসীন আছেন।
বিবৃতিতে নেতৃদয় আজমল হোসেন চৌধুরী জাবেদের দ্রুত সুস্ততা কামনা করেন এবং হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অভিলম্বে গ্রেফতার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। একই সাথে আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারনার সময় প্রতিটি সংসদীয় এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপদ রাখার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি তৎপর থেকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

