|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটের মা-মেয়েসহ তিনজন

যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটের মা-মেয়েসহ তিনজন


প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২৩ জুলাই ২০২৬:: শিশুকে বাঁচাতে গিয়ে যুক্তরাজ্যের সাগরে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন সিলেটি বংশোদ্ভূত এক ব্রিটিশ-বাংলাদেশি নারী ও তার ১৫ বছর বয়সী কিশোরী কন্যা। যুক্তরাজ্যের কলচেস্টারে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গিয়ে পরিবারটি এই দুর্ঘটনার শিকার হয়।

নিহতরা হলেন যুক্তরাজ্য যুবদল নেতা ডা. মনসুর রহমানের স্ত্রী এবং তাদের ১৫ বছর বয়সী মেয়ে। নিহত ওই নারী সিলেটের ছাতক উপজেলার অধিবাসী ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমানের কন্যা। অন্যদিকে তার স্বামী ডা. মনসুর রহমান সিলেটের বিশিষ্ট বিএনপি নেতা শেখ মখন মিয়ার সন্তান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্যসচিব খসরুজ্জামান খসরু গণমাধ্যমকে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, লন্ডনের ওয়েস্ট মার্সি সমুদ্র সৈকতে পরিবারের সদস্যরা একসঙ্গে অবকাশযাপন করছিলেন। এ সময় হঠাৎ প্রবল সমুদ্র স্রোতের টানে পরিবারের একটি শিশু ভেসে যেতে শুরু করে। শিশুটিকে উদ্ধারের চেষ্টায় সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপিয়ে পড়েন মা ও তার কিশোরী মেয়ে। শিশুটিকে রক্ষা করতে সক্ষম হলেও উত্তাল জোয়ারের স্রোতে তলিয়ে গিয়ে দুজনেই প্রাণ হারান।

দুর্ঘটনার সময় সৈকতে উপস্থিত ছিলেন নিহত নারীর বাবা মুজিবুর রহমান। শোকাবিভূত অবস্থায় তিনি ঘটনার সত্যতা স্বীকার করলেও এর বাইরে বিস্তারিত কিছু জানাতে পারেননি। এই দুর্ঘটনায় গুরুতর আহত পরিবারের অন্য সদস্যদের আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারযোগে লন্ডনের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পাওয়ামাত্র উদ্ধার তৎপরতায় নামে যুক্তরাজ্যের জরুরি সেবা সংস্থাগুলো। এসেক্স পুলিশের একজন মুখপাত্র জানান, কলচেস্টারের ওয়েস্ট মার্সি এলাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের কর্মীরা কাজ করছেন। এ অবস্থায় সাধারণ মানুষকে সিভিউ অ্যাভিনিউ ও সংলগ্ন সৈকত এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়।

উদ্ধার অভিযানে দীর্ঘ সময় ধরে কাজ করে এইচএম কোস্টগার্ডের হেলিকপ্টার। এছাড়া রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট (আরএনএলআই) সূত্রে জানা গেছে, ওয়েস্ট মার্সির ইনশোর লাইফবোটের পাশাপাশি ক্লাক্টন-অন-সি কেন্দ্র থেকে আরও দুটি লাইফবোট তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতায় যুক্ত করা হয়।

ইউকে এর আরও খবর
লন্ডন স্পোর্টিফের ৬ষ্ঠ ন্যাশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

লন্ডন স্পোর্টিফের ৬ষ্ঠ ন্যাশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘লাভ পার্কস সপ্তাহ’ উদযাপন: টাওয়ার হ্যামলেটসের সবুজ প্রাণকেন্দ্রকে জানুন নতুনভাবে

‘লাভ পার্কস সপ্তাহ’ উদযাপন: টাওয়ার হ্যামলেটসের সবুজ প্রাণকেন্দ্রকে জানুন নতুনভাবে

সামার অব ফান ২০২৬: টাওয়ার হ্যামলেটসে গ্রীষ্মজুড়ে বিনামূল্যে আনন্দ আয়োজন

সামার অব ফান ২০২৬: টাওয়ার হ্যামলেটসে গ্রীষ্মজুড়ে বিনামূল্যে আনন্দ আয়োজন

ইংল্যান্ডের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির প্রাণবন্ত বনভোজন

ইংল্যান্ডের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির প্রাণবন্ত বনভোজন

থ্রু ইয়োর লেন্স: ‘মার্কেট ডে’ ফটো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান

থ্রু ইয়োর লেন্স: ‘মার্কেট ডে’ ফটো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাটি’

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাটি’

টাওয়ার হ্যামলেটসে বসছে ‘দ্য মেয়র্স কাপ ২০২৬’

টাওয়ার হ্যামলেটসে বসছে ‘দ্য মেয়র্স কাপ ২০২৬’

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রথম গ্রীষ্মকালীন ভ্রমণ

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রথম গ্রীষ্মকালীন ভ্রমণ

“সমুদ্র সৈকতে ৭ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে মা-মেয়ের মৃত্যূ হয়েছে-এমন প্রচারণা ভুল”

“সমুদ্র সৈকতে ৭ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে মা-মেয়ের মৃত্যূ হয়েছে-এমন প্রচারণা ভুল”

সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফজলুল হক সেলিমের বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন

সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফজলুল হক সেলিমের বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top