|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের কাউন্সিল অনুষ্ঠিত

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের কাউন্সিল অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ০৯ সেপ্টেম্বর ২০২৬:: আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সাধারণ সভা ও কাউন্সিল গত রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ২টায় ওল্ডহ্যামের দ্য এম্পায়ার স্যুইটে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী। অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হযরত মাওলানা ফখরুল হাসান রুতবাহ, অর্গানাইজিং সেক্রেটারি হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী এবং সেন্ট্রাল কাউন্সিল মেম্বার মাওলানা মো. আবদুল কুদ্দুছ।

গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা আবুল কালামের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের সদস্য আলহাজ আবদুল মোছাব্বির, উপদেষ্টা আলহাজ আরজু মিয়া এবং গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ।

গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের বিভিন্ন শাখা থেকে আগত ডেলিগেটদের মতামতের ভিত্তিতে ২০২৬-২০২৯ সেশনের জন্য আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের নতুন কমিটি নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলরা হলেন- প্রেসিডেন্ট হাফিয মাওলানা এম হেলাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মাওলানা মো. আবদুল কালাম, মাওলানা মো. কুতুব উদ্দিন ও মাওলানা নজরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান, জয়েন্ট সেক্রেটারি গিলমান বাকি বিল্লাহ, ট্রেজারার মুবাশ্বির আলী, অর্গানাইজিং সেক্রেটারি হাফিয শামসুজ্জামান সুহেল, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা বেলালুর রহমান, এডুকেশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি হাবিবুর রহমান হুমায়েদ, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, ওয়েলফেয়ার সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুছ, মেম্বারশিপ সেক্রেটারি হাফিয দেলওয়ার হাসান সুমন এবং এক্সিকিউটিভ মেম্বার কারী খলিল আহমদ রওনক, কারী আবদুল আহাদ, হাফিয সায়েম হোসাইন ও হাফিয রায়হান আহমদ।

সাধারণ সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বীনি, সামাজিক ও দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। নতুন কমিটির দায়িত্বশীলরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ডিভিশনের সব শাখা ও সদস্যদের নিয়ে কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে সংগঠনের সার্বিক কল্যাণ, সফলতা এবং উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইউকে এর আরও খবর
সৎ মানুষের সঙ্গ জীবনকে আলোকিত করে: মাওলানা হুছামুদ্দীন ফুলতলী

সৎ মানুষের সঙ্গ জীবনকে আলোকিত করে: মাওলানা হুছামুদ্দীন ফুলতলী

লন্ডনে এমসিএর সিরাত অনুষ্ঠানে বক্তারা : মহানবী (সা.) প্রতিটি প্রজন্মের জন্য এক আদর্শ

লন্ডনে এমসিএর সিরাত অনুষ্ঠানে বক্তারা : মহানবী (সা.) প্রতিটি প্রজন্মের জন্য এক আদর্শ

বিকেএম লন্ডন মহানগর শাখার নির্বাহী সভায় বক্তারা : কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিরোধী আইন বাতিলের আহ্বান

বিকেএম লন্ডন মহানগর শাখার নির্বাহী সভায় বক্তারা : কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিরোধী আইন বাতিলের আহ্বান

কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত

কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত

লন্ডনে সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর ইলফোর্ডের বাসায় চুরি

লন্ডনে সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর ইলফোর্ডের বাসায় চুরি

ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য রীনা দাশের পিতার পরলোকগমন, ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য রীনা দাশের পিতার পরলোকগমন, ক্লাব নেতৃবৃন্দের শোক

ইসরাইলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরাইলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইস্টহ্যান্ডস চ্যারিটির ৫ম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ১৩ সেপ্টেম্বর

ইস্টহ্যান্ডস চ্যারিটির ৫ম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ১৩ সেপ্টেম্বর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top