|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. হাইকোর্টের দেওয়া ২৬ জনের দণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ

হাইকোর্টের দেওয়া ২৬ জনের দণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ


প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৫ নভেম্বর ২০২৬: একযুগ আগে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায়ে ১৫ আসামির মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার পক্ষে অবস্থান জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আসামিদের করা আপিলের শুনানির প্রথম দিনে বুধবার এ অবস্থানের কথা জানানো হয়। বৃহস্পতিবারও শুনানি চলবে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষেই আমাদের অবস্থান।’ তিনি জানান, আজ আসামিপক্ষের একজন আইনজীবী আংশিক শুনানি শুরু করেন।

সাত খুন মামলার প্রধান আসামি র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, সাবেক র‍্যাবের কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা ছাড়া কোনো অভিযান হতো না বলে ওই জবানবন্দিতে উল্লেখ রয়েছে।

জিয়াউল আহসানকে এ মামলায় আসামি না করা প্রসঙ্গে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, তাঁকে আসামি না করার কারণে এ পর্যন্ত সম্পন্ন বিচারিক প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না। যে বিচারের ভিত্তিতে আসামিদের মৃত্যুদণ্ড হয়েছে এবং হাইকোর্ট তা বহাল রেখেছেন, সেই বিচারিক প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আদালতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ অনীক আর হক। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, মোহাম্মদ জাকির হোসেনসহ অন্য আইনজীবীরা।

যেভাবে ঘটেছিল সাত খুন

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকেও অপহরণ করা হয়। ঘটনার তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং পরদিন আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম, তাঁর বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম।

হাইকোর্টে ১১ জনের সাজা কমে

২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত সাত খুনের ঘটনায় র‍্যাবের-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, কমান্ডার এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। এ ছাড়া সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ অপর নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স পাঠানো হয়। ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া অপর ৯ আসামির সাজাও বহাল রাখেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে আপিল বিভাগে। এ শুনানির মধ্য দিয়ে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপের অপেক্ষা করছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা।

প্রচ্ছদ এর আরও খবর
সাংবাদিক আলাউর রহমান খান শাহীনের মাতৃবিয়োগ : লন্ডন বাংলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক

সাংবাদিক আলাউর রহমান খান শাহীনের মাতৃবিয়োগ : লন্ডন বাংলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

নাশকতার মামলায় মুদিদোকানি কারাগারে, হাসনাত বললেন—‘নিরীহকে হয়রানি’

নাশকতার মামলায় মুদিদোকানি কারাগারে, হাসনাত বললেন—‘নিরীহকে হয়রানি’

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

হাসিনার ফেরা: সরকার চাপে নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা: সরকার চাপে নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

খুলনায় আবারও গুলি, সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৫

খুলনায় আবারও গুলি, সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৫

যুব লীগ নেত্রীকে বাসায় ডেকে ওসি বললেন, ‘ওসি থাকলে সব ঠিক’, অডিও ভাইরাল

যুব লীগ নেত্রীকে বাসায় ডেকে ওসি বললেন, ‘ওসি থাকলে সব ঠিক’, অডিও ভাইরাল

আ.লীগের প্রতিনিধি দলের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

আ.লীগের প্রতিনিধি দলের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top