|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রিটেনে আশ্রয়ের জন্য আবেদনের রেকর্ড

ব্রিটেনে আশ্রয়ের জন্য আবেদনের রেকর্ড

প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৫

দেশ ডেস্ক:: ২০২৪ সালের পুরো বছরজুড়ে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের ১ লাখ ৮ হাজার ১৩৮ জন আশ্রয়প্রার্থী। এটি একটি রেকর্ড, কারণ দেশটির ইতিহাসে এর আগে কখনও আশ্রয় চেয়ে এক বছরে এত সংখ্যক আবেদন জমা পড়েনি।

এর আগের বছর ২০২৩ সালে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন ৯১ হাজার ৮১১ জন। শতকরা হিসেবে এক বছরে আবেদনের হার বেড়েছে ১৮ শতাংশ।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন দেশের আশ্রয়প্রার্থীরা আবেদন করেছেন গত বছর। সবচেয়ে বেশি আবেদন এসেছে পাকিস্তান থেকে। ২০২৪ সালে ব্রিটেনে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ১০ হাজার ৫৪২ জন পাকিস্তানি, যা মোট আবেদনের ৯ দশমিক ৭ শতাংশ।

এক বছরে সর্বোচ্চসংখ্যক আবেদনের আগের রেকর্ডটি ঘটেছিল ২০০২ সালে। সে বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশটিতে আবেদন করেছিলেন ১ লাখ ৩ হাজার ৮১ জন আশ্রয়প্রার্থী।

প্রসঙ্গত, চলতি একবিংশ শতকের শুরু থেকে অভিবাসন ইস্যুটি যুক্তরাজ্যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে। অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে ২০০৯ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছিল রক্ষণশীল দল কনজারভেটিভ পার্টি।

তারপর ১৫ বছর ক্ষমতায় ছিল দলটি। এ সময়সীমায় বৈধ অভিবাসন নিয়ন্ত্রণে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে কনজারভেটিভ সরকার, কিন্তু এতে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি; বরং অভিবাসনের ধারা আগের মতো না হলেও অনেকাংশে অব্যাহত থেকেছে।

গত বছরের নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠন করেছে সাবেক বিরোধী দল লেবার পার্টি, দলটির শীর্ষ নেতা কেয়ার স্টারমার হয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। ক্ষমতা গ্রহণের পর অভিবাসন নিয়ন্ত্রণে এ সংক্রান্ত আইনগুলো দৃঢ়ভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন স্টারমার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বে আবেদন করেছেন কিন্তু এখনও সরকারের কাছে থেকে সাড়া পাননি- এমন আশ্রয়প্রার্থীর সংখ্যা বর্তমানে ১ লাখ ২৪ হাজার ৮০২ জন। যুক্তরাজ্যের সীমান্ত সুরক্ষা এবং অভিবাসনমন্ত্রী অ্যাঞ্জেলা ইগল বলেছেন, “আমরা শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। আর বৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে ব্যাপারেও সিদ্ধান্তে আসব।”
সূত্র : এএফপি

ইউকে এর আরও খবর
বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top