|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. এই রমজানে কঠিন সময় পার করছেন ব্রিটেনের মুসলিমরা : স্টারমার

এই রমজানে কঠিন সময় পার করছেন ব্রিটেনের মুসলিমরা : স্টারমার

প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫

দেশ ডেস্ক:: ফিলিস্তিনের গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি এবং ব্রিটেনে মুসলিমদের প্রতি ঘৃণাপূর্ণ মনোভাব বাড়তে থাকায় চলতি রমজানে যুক্তরাজ্যের মুসলিমরা কঠিন সময় পার করছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্টভিত্তিক সংস্থা অল পার্টি পার্লামেন্টারিয়ানের দেওয়া ইফতার আয়োজন ‘দ্য বিগ ইফতার’-এ যোগ দেন কেয়ার স্টারমার। ইফতার শুরুর আগে দেওয়া সংক্ষিপ্ত এক বক্তব্যে স্টারমার প্রথমেই যুক্তরাজ্যের বিভিন্ন খাতে অবদানের জন্য ব্রিটেনের মুসলিমদের ধন্যবাদ জানান।

তারপর ফিলিস্তিনের গাজার মুসলিমদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “গাজায় সংঘাত ও সেখানকার বর্তমান পরিস্থিতির কারণে ব্রিটেনের মুসলিমরা যে গভীরভাবে ব্যাথিত, তা আমি জানি। আমি তাদের ব্যাথা অনুভব করতে পারি।”

এরপর যুক্তরাজ্যে মুসলিমদের প্রতি বাড়তে থাকা ঘৃণাপূর্ণ মনোভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্টারমার এবং এ জন্য দেশের উগ্র ডানপন্থিদের দায়ী করেন তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, “গত গ্রীষ্মে সাউথপোস্ট শহরে তিন জন অল্পবয়সী মেয়ে নিহত হওয়ার পর থেকে ব্রিটেনে মুসলিমদের প্রতি ঘৃণাপূর্ণ মনোভাব বাড়ছে। বিদ্বেষপূর্ণ কথাবার্তা এবং ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যমে এই মনোভাবকে প্রতিদিন উস্কে দিচ্ছে উগ্র ডানপন্থিরা। বর্তমানে ঘৃণার যে পরিস্থিতি, তাতে আমি খুবই উদ্বিগ্ন।”

“সাম্প্রতিক এক জরিপে জানা গেছে, ব্রিটেনের ইতিহাসে মুসলিমদের লক্ষ্য করে সবচেয়ে বেশি সংখ্যক ঘৃণাপূর্ণ হামলা হয়েছে ২০২৪ সালে। এটা আমাদের জন্য একটি ধাক্কা এবং প্রচণ্ড ধাক্কা।”

“কারণ আমার বিশ্বাস ছিল যে ধীরে ধীরে ব্রিটেনে অন্য ধর্ম ও সংস্কৃতির প্রতি ঘৃণাপূর্ণ মনোভাব কমে আসবে; কিন্তু বাস্তবে আমরা দেখছি পুরো উল্টোচিত্র। প্রতিদিন মানুষজন বাড়ির বাইরে গেলেই ঘৃণাপূর্ণ কথাবার্তা বা হামলার শিকার হচ্ছে। নিজেদের, পরিবারের সদস্যদের এবং সন্তানদের জান-মালের নিরাপত্তা নিয়ে প্রতিদিন তাদের উদ্বেগ, ভয়-ভীতি বাড়ছে।”

“অবশ্য এটাই শেষ কথা নয়। সাউথপোস্ট শহরে গত গ্রীষ্মে যে দাঙ্গা হয়েছিল, তখন সেখানকার একটি মসজিদের দেওয়াল ভেঙে ফেলেছিল উত্তেজিত জনতা। পরে তারাই আবার সেটি মেরামত করে দিয়েছে। এটিই আসলে যুক্তরাজ্যের জনগনের স্পিরিট।”

ইউকে এর আরও খবর
বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top