|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫

দেশ ডেস্ক:: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এক প্রবাসী যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থানায় মামলাটি করেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী।

অপহরণের শিকার ভুক্তভোগী প্রবাসী হলেন—মালয়েশিয়া প্রবাসী মেহেদী হাসান। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। ওই মামলায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন তাঁর স্ত্রী জেসমিন বেগম।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর কেনোপির বাইরের গেটের সামনে থেকে তাকে অপহরণ করা হয় বলে জানিয়েছে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী জেসমিন আক্তার এজাহারে উল্লেখ করেন, ‘আমার স্বামী ছুটিতে বাংলাদেশে আসার প্রাক্কালে তাঁর পরিচিত আরেক মালয়েশিয়া প্রবাসী একটি টিকিট ও ১০০ গ্রাম স্বর্ণালংকার দেন। ওই প্রবাসী তাকে বলেন—বাংলাদেশে গিয়ে আরেক প্রবাসী মাহফুজের কাছে টিকিট ও স্বর্ণালংকার পৌঁছে দিতে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘গত শুক্রবার (৭ মার্চ) রাত ১১টায় আমার স্বামী বাংলাদেশে অবতরণ করেন। পরে মাহফুজকে ওই টিকিট ও স্বর্ণালংকার দিলে তিনি (মাহফুজ) বলেন, এগুলো তাঁর না। পরে আমার স্বামীর সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে মাহফুজসহ তাঁর সহযোগীরা আমার স্বামীকে অপহরণ করে নিয়ে যায়।’

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জেসমিনের অভিযোগ, ‘অপহরণকারীরা আমার ইমু নম্বরে ফোন করে মুক্তিপণের জন্য ১৫ লাখ টাকা দাবি করে। সেই সাথে তারা মুক্তিপণের টাকার জন্য একটি বিকাশ নম্বর ও ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেয়। মুক্তিপণের টাকা না দিলে আমার স্বামীকে (মেহেদী) হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।’

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণের ঘটনায় একটি মামলা হয়েছে। সেই সঙ্গে ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

ওসি তাসলিমা আরও বলেন, ‘অপহৃত ওই প্রবাসীকে একটি টিকিট ও ১০০ গ্রাম স্বর্ণালংকার দিয়েছিলেন মালয়েশিয়ার আরেক প্রবাসী। সেই সঙ্গে ওই প্রবাসী বাংলাদেশে এসে আরেক ব্যক্তিকে এগুলো দিতে বলেছিলেন। কিন্তু যাকে দিতে বলেছেন, তিনি নাকি জানিয়েছেন স্বর্ণালংকারগুলো ভুয়া। ওই স্বর্ণালংকারগুলো ইমিটেশনের।’

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে মাদক, জুয়া ও কিশোর গ্যাং দেখতে চাই না: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মাদক, জুয়া ও কিশোর গ্যাং দেখতে চাই না: বাণিজ্যমন্ত্রী

ওসমানী বিমানবন্দর থেকে ওমরাহ যাত্রীকে ফেরত নিয়ে তোলপাড়

ওসমানী বিমানবন্দর থেকে ওমরাহ যাত্রীকে ফেরত নিয়ে তোলপাড়

চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

ভারতের দেওয়া বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস আলম

ভারতের দেওয়া বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস আলম

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর

তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top