|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে প্রবাসী ময়নাবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

লন্ডনে প্রবাসী ময়নাবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৫

প্রবাসী ময়নাবাজার ইসলামী সমাজকল্যাণ পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে এক মতবিনিময় অনুষ্ঠান ও ইফতার মাহফিল পূর্ব লন্ডনের নিউরোডস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ মার্চ মঙ্গলবার সংগঠনের সভাপতি হাজী সিরাজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংগঠক কাজী নজমুল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল হোসাইন খান। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আতিকুর রহমান জিলু এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক এনাম চৌধুরী, সাংবাদিক খালেদ মাসুদ রনি ও ফয়সল মাহমুদ।
বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ময়নুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা সাবফুল্লাহ মনসুর তফুর, সহ-সাধারণ সম্পাদক বেলাল আনছারী ও মুহাম্মাদ মানিক মিয়া, কোষাধ্যক্ষ মেহেদী আল শাহান ও সাংগঠনিক সম্পাদক ইকরামুল সাজু।
বেলাল আনসারির কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যারেটি সংগঠন গরীব কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি কলিম উল্লাহ বকুল, সহসভাপতি সৈয়দ তফজ্জুল হোসেন, সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ মফুর চৌধুরী, মুহাম্মদ আজাদ মিয়া, নেপুর চৌধুরী, সামসুল ইসলাম তাপাদার, একলিম চৌধুরী, মুহাম্মদ ফয়সল চৌধুরী, মুহাম্মদ নুরুল হক, হেলাল আনসারি, জামাল আহমদ, সাইফুর রহমান চৌধুরী শাহেদ, এমরান আহমদ, কামরান রহমান, তাপাদার রায়হান আনসারি, মাহবুব আহমদ, বদরুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম সুমন, নাঈম আহমদ, সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম, পারভেজ আহমদ, ইমরান আহমদ, আরিফুল হক, কাজী তোহা, বাদশা মিয়া প্রমুখ। পরে বিশেষ মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ময়নাবাজার হচ্ছে সিলটের ওসমানী নগর উপজেলার একটি সুপরিচিত এলাকা। এই এলাকার যুক্তরাজ্য প্রবাসীদের সম্পৃক্ত করে লন্ডনে এই সংগঠনের যাত্রা শুরু।
সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top