|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল ইউকের ইফতার মাহফিলে মিলনমেলা

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল ইউকের ইফতার মাহফিলে মিলনমেলা


প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল-ইউকে (এমডিসি) বহুধর্মী ইফতার মাহফিলের আয়োজন করেছে। গত ১১ মার্চ মঙ্গলবার লুটন শহরের এক রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের করা হয়। এতে দুই শতাধিক অতিথি অংশ নেন। যা সম্প্রীতি ও মানবতার এক অনন্য উদাহারণ তৈরি করেছে।

অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। যা যৌথভাবে পরিচালনা করেন সৈয়দ রুয়াজ আহমেদ ও মাওলানা বশির আহমদ (জালালাবাদ মসজিদ)।

এতে এমডিসি-এর সভাপতি ওলি খান এমবিই স্বাগত বক্তব্যে সংগঠনের ১৯ বছরের সেবামূলক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাজ্যে প্রায় ২,৫০,০০০ মৌলভীবাজারের মানুষ বসবাস করেন। আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছি। আমাদের মূলমন্ত্র হলো-রমজানে কেউ অভুক্ত থাকবে না।’ দানশীলতা ও সহানুভূতির মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়াতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিভেনেজ কাউন্সিলের মেয়র জিম ব্রাউন। তিনি বলেন, রমজানের এই পবিত্র সময়ে এমডিসি যেভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্টিভেনেজ কাউন্সিলর ও সাবেক মেয়র মাইলা আর্সেনো, সাবেক মেয়র তাহের খান (লুটন কাউন্সিল), সাবেক কাউন্সিলর ইরাক চৌধুরী, কাউন্সিলর আজিজুল আম্বিয়া (লুটন বরো কাউন্সিল), বিসিএ-এর প্রধান কোষাধ্যক্ষ টিপু রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়জুল হক, সরুক মিয়া, মালিক উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আলী আকলাক, আল আরাফা টিভির সিইও মোহাম্মদ আনোয়ার হোসেন, বিসিএ-এর এনইসি জামজাম রশিদ, পেটেপ-এর সিইও সাহেদ উদ্দিন ও এমডি সাবাহ বশির। এসময় বিশিষ্ট কণ্ঠশিল্পী রুবায়াত জাহান, প্রবীণ কমিউনিটি লিডার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানবসেবার ব্রত নিয়ে এমডিসি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে। সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে উল্লেখযোগ্য দরিদ্র পরিবারকে রিকশা প্রদান, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণ, শীতার্ত মানুষের জন্য হাজারো কম্বল বিতরণ, অসুস্থদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা, কোভিড-১৯ চলাকালীন এনএইচএস স্টাফ ও গৃহহীনদের সহায়তা, বাংলাদেশে বিভিন্ন দাতব্য প্রকল্পে অর্থ সহায়তা, বিশেষভাবে, রমজান খাদ্য বিতরণ কর্মসূচি এমডিসি-এর অন্যতম প্রধান উদ্যোগ। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা হাজারো পরিবারের মাঝে শুকনো খাদ্য বিতরণ করা হয়। এই পর্যন্ত লক্ষাধিক মানুষকে সহায়তা করা হয়েছে। এতে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন, এস. আর. চৌধুরী লকনু, মহাসচিব, কমরুজ্জামান খান, যুগ্ম সম্পাদক, সৈয়দ শামীম ইসলাম, কোষাধ্যক্ষ, সৈয়দ রুয়াজ আহমেদ, সাহেদ কোরেশি, মোহাম্মদ আলী, জুবের আহমেদ, লুৎফুর রহমান, লিমন মাহবুব, সৈয়দ আবুল হোসেন, সাদ উদ্দিন সিদ্দিকী, সেলিম খান, সৈয়দ ফুল মিয়া, রুকন আহমেদ, আব্দুর রহিম এবং আরও অনেকে, সেলিম আহমদ, সৈয়দ সামাদ আলী, ফজলুর রহমান, আলী আসরাফ, লিটন আহমদ, ইকবাল আহমদ, আব্দুল আলীম, রুকন আহমদ, আপেল আহমদ, সাংবাদিক আজিজুল আম্বিয়া, জাহাঙ্গীর আহমদ, কবি কাজল রশিদ, মুমিন চৌধুরী, দেওয়ান মনজুর আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top