|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিয়ে ব্রিটিশ বাংলাদেশীদের আলোচনা সভায় বক্তারা ‘দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান’

প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিয়ে ব্রিটিশ বাংলাদেশীদের আলোচনা সভায় বক্তারা ‘দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান’

প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫

প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকারের বিষয়ে ব্রিটিশ-বাংলাদেশীদের নিয়ে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মার্চ শুক্রবার এই সভার আয়োজন করা হয়।

এতে আইনজীবী মিছবাহ উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করুন। প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন, এটা তাদের দীর্ঘদিনের দাবি। দুঃখজনক হলেও সত্য যে অতীতের কোনো সরকারই এই দাবি পূরণে সত্যিকার আন্তরিকতা দেখায়নি। বিগত ৫৪ বছর শুধু মুলা ঝুলিয়ে রাখা হয়েছিল। অথচ এই দেড় কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক। তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। ভোটের অধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। এবার যদি প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা না হয় আর কখনও হয়তো করা হবে না। কোনো রাজনৈতিক সরকার করবে না। আশ্বাসের মধ্যেই রাখা হবে। সুতরাং অন্তর্র্বতীকালীন সরকারের কাছে সব প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে দাবি জানাতে হবে-আসন্ন নির্বাচনে যেকোনো উপায়ে প্রবাসীরা যেন ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে। এবার না হলে আমাদের জীবদ্দশায় হয়তো আর হবে না। তাই সমস্বরে আওয়াজ তুলতে হবে।

বিশেষ অতিথি বক্তব্যে সাংবাদিক ক্যারল বলেন, বিপুলসংখ্যক প্রবাসীদের ভোটাধিকারের মতো মৌলিক ও সাংবিধানিক অধিকার দিতে অবহেলা করে রাষ্ট্রের টেকসই সংস্কার বা মেরামত করা সম্ভব নয়। প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার বাস্তবায়নের জন্য পৃথিবীর সকল দেশে অবস্থানরত বাংলাদেশীরা যার যার অবস্থান থেকে আন্দোলন করা এখন সময়ের দাবী।

সভায় আরো উপস্তিত ছিলেন বিশিষ্ট কমিনিটি ব্যক্তিত আইনজীবী মিছবাহ উদ্দিন, ব্যারিস্টার আমীন, কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিক হাসনাত চৌধুরী, ক্বারী মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব শাহ চেরাগ আলী, লিলু মিয়া, কয়েছ আহমদ, মুহা জিলানী, জাকির হোসেন , রিয়াজ আহমদ, সাদিক আহমদ, শুকুর মিয়া, সাজিদুর রহমানসহ আরও অনেক। উক্ত সভায় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একমত পোষণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top