|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের স্পনসর অ্যাপ্রিসিয়েশন ডিনার ও মাল্টি-ফেইথ ইফতার অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের স্পনসর অ্যাপ্রিসিয়েশন ডিনার ও মাল্টি-ফেইথ ইফতার অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৫

ইন্ডিয়ান রেস্টুরেন্টের মালিক ও শেফদের নিয়ে গড়ে ওঠা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) এর আয়োজনে লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেনুতে স্পনসর অ্যাপ্রিসিয়েশন ডিনার ও মাল্টি-ফেইথ ইফতার অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিনিধিরা এবং কমিউনিটি সদস্যরা এক হয়ে ঐক্য, কৃতজ্ঞতা এবং রমজানের চেতনা উদযাপন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিএর সেক্রেটারি জেনারেল মিতু চৌধুরী। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এবং বিসিএর সম্মানিত স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা বিসিএ অ্যাওয়ার্ডস পৃষ্ঠপোষকতা করে সংস্থাটির অগ্রযাত্রায় অবদান রাখছেন।

বিসিএ প্রেসিডেন্ট অলি খান এমবিই সকল অতিথিকে স্বাগত জানান এবং স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের নিরবচ্ছিন্ন সহযোগিতা আমাদের শিল্পকে আরও সমৃদ্ধ করছে, যা আমাদের উচ্চমান বজায় রাখতে, নতুনত্ব আনতে এবং এগিয়ে যেতে সাহায্য করছে। আজকের সন্ধ্যা শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশের জন্য নয়, বরং আমাদের সম্মিলিত শক্তির স্বীকৃতির জন্য, যা আমাদের সাফল্যের চালিকাশক্তি।” তিনি ব্রিটিশ কারি শিল্পের উন্নতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই আয়োজনে বিসিএর সম্মানিত স্পনসরদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়, যারা যুক্তরাজ্যের গ্রেট ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রি-তে অসামান্য ভূমিকা রেখে চলেছেন। ১৯৬০ সাল থেকে বিসিএ ব্রিটিশ কারি হাউসগুলোর অন্যতম বৃহৎ, প্রাচীন ও প্রভাবশালী সংগঠন হিসেবে ব্যবসায়ীদের সহায়তা, উৎকর্ষতা প্রচার এবং দক্ষিণ এশীয় খাবারের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণে কাজ করে যাচ্ছে।

মাল্টি-ফেইথ ইফতার: সম্প্রীতির বার্তা অনুষ্ঠানের মাল্টি-ফেইথ ইফতার পর্বটি সম্প্রীতি ও ঐক্যের মূল্যবোধকে সামনে নিয়ে আসে। বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে ইফতারের মাধ্যমে সংহতি প্রকাশ করেন এবং রমজানের দয়া, ধৈর্য ও ঐক্যের শিক্ষা নিয়ে আলোচনা করেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর তানভীর মোহাম্মদ আজিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খান এমবিই, বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দার, গ্লোবাল জলালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, চ্যানেল এস টিভির এমডি আব্দুল হক,কারি লাইফ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সৈয়দ নাহাস পাশা, সেলিব্রিটি শেফ টমি মিয়া এমবিই, ক্লিফটন গ্রুপের সিরাজ হক , এটিএন বাংলার সিইও হাফিজ আলম বক্স, এনটিভি ইউরোপের এমডি মোস্তাফা শরওয়ার বাবু, শেফ অনলাইনের সিইও এম এ মুনিম সালিক, বিবিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট বাসির আহমেদ, কারি লাইফ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা বেলাল আহমেদ, ডা. জাকি রেজওয়ানা, কাউন্সিলর সায়েদা চৌধুরী, লেপ্রা চ্যারিটির মিস রুবি, সেলস এক্সিকিউটিভ (ইউরোপ) স্যামসন সোহেল, কোবরা বিয়ার, চিফ অপারেটিং অফিসার শন গুড, কিংফিশার বিয়ার, ফারজানা হোসেন নীলা, সৌল হোসেন, নাসির উদ্দিন, পে-ট্যাপের সিইও সাহেদ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে অসামান্য অবদানের জন্য জাবির মিয়া (জেপি এলএল.বি, পিজি.ডিপ, সলিসিটর শেপার্ড অ্যান্ড কো সলিসিটরস)-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএ অর্গানাইজিং সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু , প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি নাজ ইসলাম, মেম্বারশিপ সেক্রেটারি ইয়ামিন দিদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মক্কাদুস, ফয়জুল হক, আতিকুর রহমান বিএমই, আবদুল লতিফ কাওসার, আবদুল করিম নাজিম, মাসুদ আহমেদ, সরুক মিয়া, আবজল হোসেন, আবদুল খালেক চৌধুরী, শেলু মিয়া, আবদুল হাই, মিছবাহ উদ্দিন, আবদুল হক ও ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য ফজল উদ্দিন, গুলাম রব্বানী, নাসির উদ্দিন, এমকে জামান জুয়েল, শহিদুল হক চৌধুরী লিটন, আবদুস সুফিয়ান, আবদুল কুদ্দুস, জাকির চৌধুরী, আশ মিয়া, ওয়ালিউর রহমান টিপু, মকদাদ খান, কসরু মিয়া, তারেক উদ্দিন, মুস্তাক আলী বাবুল, কাইরুল ইসলাম, মাসুম আহমেদ, আবদুস শহীদ, জমজম রশিদ, জাকারিয়া চৌধুরী, আশফাক চৌধুরী, জুনেদ আবেদীন, মোসাহিদ রহমান, সালিক মিয়া, মিফতাউর চৌধুরী, আফরুজ মিয়া, আবু বকর সিদ্দিক, সাইফুল ইসলাম, তারিফ মিয়া, মুহি আহাদ।

বিসিএ চিফ ট্রেজারার টিপু রহমান বিসিএ সদস্য ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন, যারা এই অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করেছেন। বিশেষ করে এই সংগঠন নেটওয়ার্কিং, সহযোগিতা ও কমিউনিটির সংহতি বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে এবং বিসিএর বৈচিত্র্যময় ও সমৃদ্ধশালী শিল্প গঠনের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top