|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস


প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৫

দেশ ডেস্ক:: ২০২৫ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘টাইম’। এ তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর নাম রয়েছে ‘লিডারস’ ক্যাটাগরিতে।

বুধবার ‘দ্য ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ২০২৫’ শীর্ষক তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি। তালিকায় ড. ইউনূসকে নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন সিনেটর হিলারি ক্লিনটন।

ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বলা হয়েছে, গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর দেশটির একজন পরিচিত নেতা নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছেন। ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে তিনি কয়েক দশক আগে দেশটিতে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন।

হিলারি ক্লিনটন লিখেছেন, ড. ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয় যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন ও আমাকে যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে আরকানসাসে ভ্রমণ করেছিলেন। এরপর থেকে বিশ্বের যেখানেই গেছি, তার কাজের অসাধারণ প্রভাব লক্ষ্য করেছি। তাঁর কাজে বহু মানুষের জীবনমান উন্নত হয়েছে। এখন তিনি আবারও দেশের আহ্বানে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন। একইসঙ্গে মানবাধিকার পুনরুদ্ধার, জবাবদিহিতা, ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন।

প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে থাকে এই সাময়িকী। আগের বছর ২০২৪ সালে টাইম ম্যাগাজিনের ‘টাইম-১০০ নেক্সট’ ২০২৪ তালিকায় স্থান পেয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম।

টাইম ম্যাগাজিনের তালিকাটি বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে। শ্রেণিগুলো হলো আর্টিস্ট, আইকন, লিডার, টাইটান, পায়োনিয়ার ও ইনোভেটর। ‘লিডার’ শ্রেণিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন: যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ক্লডিয়া শেইনবাউম, যুক্তরাষ্ট্রের প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মারিয়া কোরিনা মাচাদো, ইলন মাস্ক, ড. মুহাম্মদ ইউনূস, হাওয়ার্ড লুটনিক, টেড্রোস আধানম গেব্রেয়েসুস, জে. ডি. ভ্যান্স, রেশমা কেওয়ালরামানি, ফ্রিডরিখ মের্‌ৎস, মেগান কেলি, লি জে-মিয়ুং, তেরেসা রিবেরা, রবার্ট এফ. কেনেডি জুনিয়র, আন্দ্রেয়া ভিদাউরে, দুমা বোকো, রাসেল ভট, হাভিয়ের মিলেই, নোয়া আরগামানি, মো আবুদু এবং আহমেদ আল-শারা।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে মাদক, জুয়া ও কিশোর গ্যাং দেখতে চাই না: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মাদক, জুয়া ও কিশোর গ্যাং দেখতে চাই না: বাণিজ্যমন্ত্রী

ওসমানী বিমানবন্দর থেকে ওমরাহ যাত্রীকে ফেরত নিয়ে তোলপাড়

ওসমানী বিমানবন্দর থেকে ওমরাহ যাত্রীকে ফেরত নিয়ে তোলপাড়

চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

ভারতের দেওয়া বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস আলম

ভারতের দেওয়া বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস আলম

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর

তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top