|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের লন্ডন রিজিওনাল কমিটির অভিষেক

ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের লন্ডন রিজিওনাল কমিটির অভিষেক


প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫

লন্ডনের ঐতিহাসিক গিল্ডহলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর লন্ডন রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে।

এই কমিটির মাধ্যমে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক সংহতি ও নেতৃত্ব আরও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।

গত ২৪ জুলাই বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন রিজিওনাল কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মনির আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সিটি অব লন্ডন কর্পোরেশনের কাউন্সিলম্যান মনসুর আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডস-এর সদস্য লর্ড রামি রেঞ্জার। তিনি বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীরা রেস্টুরেন্টসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তিনি বলেন, ব্যবসা শুরুর জন্য প্রথমে নিজের কমিউনিটিতে শক্ত ভিত গড়ে তুলতে হবে। সেখান থেকে ধীরে ধীরে সম্প্রসারণের দিকে অগ্রসর হতে হবে। নতুন প্রজন্মকে ব্যবসায় উৎসাহিত করতে এবং সম্পৃক্ত করতে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরই এগিয়ে আসতে হবে।

সিটি অব লন্ডন কর্পোরেশনের কাউন্সিলম‍্যান মনসুর আলী বলেন, এই রিজিওনাল কমিটির অভিষেক প্রবাসী বাংলাদেশিদের জন্য এক সময়োপযোগী উদ্যোগ। এটি ব্যবসায়ীদের মাঝে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলায় সহায়ক ভূমিকা রাখবে এবং কমিউনিটির অর্থনৈতিক ভিত্তি আরও দৃঢ় করবে।

সূচনা বক্তব্য লন্ডন রিজিওনাল কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মনির আহমেদ বলেন, আমাদের লক্ষ্য হবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সেবায় আরও কার্যকর ও সংগঠিতভাবে এগিয়ে আসা। কমিটির সকল সদস্যদের সঙ্গে নিয়ে আমরা লন্ডনের প্রবাসী ব্যবসায়ী সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো। স্বচ্ছতা, জবাবদিহিতা ও টিমওয়ার্কই হবে আমাদের মূল নীতি।

সভার প্রধান বক্তা বিবিসিসিআই প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দার বলেন, আমাদের প্রবাসী ব্যবসায়ীদের ঐক্য, সহযোগিতা ও অংশগ্রহণই বিবিসিসিআই-এর মূল শক্তি। আজ লন্ডন রিজিয়নের যে নতুন নেতৃত্বের অভিষেক হচ্ছে, তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন অ্যাসেম্বলি সদস্য উন্মেষ দেশাই, টাওয়ার হ্যামলেটস বরোর স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমেদ, কাউন্সিলর র‌হিমা রহমান, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ  ও লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।

চেম্বারের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দার,  সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বিইএম, সাবেক প্রেসিডেন্ট সায়েদুর রহমান রেনু, ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াত নুরুজ্জামান ও কুটি মিয়া, ফাইনান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান, ডেপুটি ডিরেক্টর জেনারেল এমদাদ আহমেদ, মেম্বারশীপ সেক্রেটারী  মোঃ আব্দুল মুনিম,  প্রেস এন্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ আহমেদ চৌধুরী, মুহিব উদ্দিন চৌধুরী, ডক্টর সানাওর চৌধুরী, মুসলেহ আহমেদ, শফিকুল ইসলাম, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া ওয়েস, আবুল কালাম আজাদ, ইস্ট অব ইংল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট ড. শাহানুর খান।

নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম লন্ডন রিজিওনাল কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। নতুন কমিটির সদস্যরা হলেন, সভাপতি মো. মনির আহমেদ, সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম, ট্রেজারার মো. মাহবুবুল আলম খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামসুল আরেফিন, ভাইস প্রেসিডেন্ট গুলজার খান ও মোহাম্মদ ওয়াহিদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি আবু সুফিয়ান ঝিলম, জয়েন্ট ট্রেজারার মো. নাজমুল হক বিশাল, মেম্বারশিপ সেক্রেটারি সোয়েব কবীর, অর্গানাইজিং সেক্রেটারি মো. আলী হুসাইন, অফিস সেক্রেটারি হাফসা নূর, প্রেস অ্যান্ড পাবলিসিটিস সেক্রেটারি মো. আব্দুল্লাহ মামুন, স্পোর্টস সেক্রেটারি আব্দুল আনোয়ার খান এবং নির্বাহী সদস্য মো. খাইরুল ইসলাম ভানী, সায়েদুল ইসলাম হালদার, আসওয়ার আলী ও ডক্টর মাসুক আহমেদ।

নতুন নেতৃত্ব জানান, লন্ডন অঞ্চলকে একটি সুসংগঠিত, কার্যকর ও প্রতিনিধিত্বমূলক ব্যবসায়িক প্ল্যাটফর্মে রূপান্তরের লক্ষ্যে তাঁরা একযোগে কাজ করবেন। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য পরামর্শ, যোগাযোগ ও সমন্বয় স্থাপন করাই তাঁদের মূল উদ্দেশ্য।

ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ভাইস প্রেসিডেন্ট গুলজার খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, নতুন কমিটি ব্যবসায়িক ঐক্য ও পারস্পরিক সহায়তা বৃদ্ধিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।

উপস্থিত অতিথিরা নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top