|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. মেজবান উৎসবকে ঘিরে লিভারপুলে চট্টগ্রাম প্রবাসীদের মিলনমেলা

মেজবান উৎসবকে ঘিরে লিভারপুলে চট্টগ্রাম প্রবাসীদের মিলনমেলা

প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫

যুক্তরাজ্যের লিভারপুলে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের লিভারপুল শাখার আয়োজনে ৪র্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।

৫ আগস্ট মঙ্গলবার স্থানীয় একটি অভিজাত হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থেকে ভোজনবিলাসীরা এসে যোগ দেন।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, হাসি-আনন্দ আর মেজবানি খাবারের সুবাসে রঙিন হয়ে ওঠে পুরো হলরুম। অনেকের কাছেই এটি হয়ে উঠেছিল প্রবাসে ছোট্ট এক টুকরো চট্টগ্রাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের লিভারপুল শাখার সভাপতি ওসমান আলী। আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সদস্য রাশেদ আহমেদ ও মঞ্জুর আলম।

আয়োজনে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস, পায়া, আড়া ছোলা-বুটসহ বাহারি পদের খাবার। অতিথিরা বলেন, মেজবান কেবল খাবারের আয়োজন নয়, এটি আমাদের শিকড়ের সঙ্গে আত্মিক এক সেতুবন্ধন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র সভাপতি নাজিম উদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, আব্দুর রেজ্জাক, জাহাঙ্গির আলম, নূরউদ্দিন, আজগর আলী, সিপার মিয়াসহ লন্ডন থেকে আগত সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রবাসে এই মেজবান আয়োজনকে ঘিরে চট্টগ্রামবাসীর মধ্যে ছিল গভীর আবেগ ও উচ্ছ্বাস। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও এমন আয়োজনে দেশের মাটি ও সংস্কৃতির ঘ্রাণ পেয়ে আনন্দিত প্রবাসীরা। তারা জানান, এই আয়োজন শুধু ঐতিহ্য নয়-এটি প্রবাসে নতুন প্রজন্মকে শিকড় চিনতে সহায়তা করে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top