|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. ফ্রান্স দর্পণের দশম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ব্যারিস্টার নাজির সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও কমিউনিটির বিরাট অবদান রাখে

ফ্রান্স দর্পণের দশম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ব্যারিস্টার নাজির সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও কমিউনিটির বিরাট অবদান রাখে


প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫

‘সাংবাদিকতা এক মহান পেশা। অন্যান্য লাভজনক পেশা রেখে যারা সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, তারা নিশ্চয়ই অর্থকে জীবনে প্রাধান্য দেননি। উন্নত গণতান্ত্রিক সমাজে সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা সাংবাদিকদের বাঘের মতো ভয় পায়। সাংবাদিকদের সবচেয়ে বড় অস্ত্র তাদের সাড়ে তিন ইঞ্চি কলম ও সততা। সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ, জাতি ও কমিউনিটির বিরাট অবদান রাখে। হলুদ সাংবাদিকতা যেমন পরিত্যাজ্য, তেমনি সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে সমাজে প্রমোট করা আমাদের দায়িত্ব। ফ্রান্স দর্পণের উত্তোরত্তর সফলতা কামনা করছি।’

গত রোববার (৯ আগস্ট) প্যারিসের এক অভিজাত হলে আয়োজিত ফ্রান্স দর্পণের “দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫” শীর্ষক অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে মূল বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন বিশিষ্ট লেখক, প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ও বৃটিশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও লন্ডনের নিউহ্যাম বারার টানা তিন বারের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ।

ফ্রান্স দর্পণের নির্বাহী সম্পাদক সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী ও ইশারাত মেঘলার যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও বাংলাদেশ এবং ফ্রান্সের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন ফ্রান্স দর্পণের সম্পাদক সাংবাদিক সামছুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসি ওয়ার্ল্ড বাংলা সার্ভিসের খ্যাতিমান সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমেদ প্রমুখ। স্কটিশ পার্লামেন্টের বাংলাদেশী বংশোদ্ভূত এসএমপি ফয়সল চৌধুরী অনুষ্ঠানে আসতে না পেরে সংক্ষিপ্ত ভিডিও মেসেজ পাঠিয়ে অনুষ্ঠানের সফলতা কামনা করেন।

এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও ফ্রান্স কমিউনিটি প্রবীন ব্যক্তিত্ব হাসনাত জাহান, মোজ্জামেল হক, ফ্রান্স দর্পণের প্রকাশক মিয়া মাসুদ এবং এমডি নূর, রাজনীতিবিদ মিল্টন সরকার, ফারুক আহমেদ, মামুন মিয়া, শাহিন আরমান চৌধুরী, নাজমুল কবির, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য সোনিয়া জামান প্রমুখ। ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন শহর থেকে সাংবাদিক, কমিউনিটি নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানটিতে যোগ দেন।

প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদান ছিল অপরিসীম। রেমিট্যান্স পাঠিয়ে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। এতো কিছুর পরও সম্প্রতি প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণায় প্রবাসীদের অবদান পাশ কাটিয়ে যাওয়া হতাশাজনক। অবিলম্বে জুলাই ঘোষণা সংশোধন করে প্রবাসীদের অবদান অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।

ব্যারিস্টার নাজির আহমদ আরো বলেন, প্রবাসীদের ভোটাধিকার তাদের নূনতম মৌলিক ও সাংবিধানিক অধিকার। আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য নির্বাচন কমিশনের আরো সক্রিয় ও দৃশ্যমান তৎপরতা আমরা দেখতে চাই। প্রবাসে অবস্থানরত দেড় কোটি প্রবাসী সোচ্চার হতে হবে। এই কমন ইস্যুর দাবি যৌক্তিক পরিণতিতে না পৌঁছা পর্যন্ত প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে যার যার অবস্থান থেকে ক্যাম্পেইন ও আন্দোলন চালিয়ে যেতে হবে।

ফ্রান্স দর্পণের সম্পাদক সাংবাদিক সামছুল ইসলাম বলেন, দশ বছরের পথচলায় আমরা সবসময় প্রবাসীদের কথা বলেছি। তাদের সাফল্য তুলে ধরার পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনের চেষ্টা করেছি। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক মোয়াজ্জেম হোসেন বলেন, সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ। তিনি সাংবাদিকদের গুণগত মান বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

দশ বছর পূর্তিতে প্রবাসী গুণীজনদের সম্মাননা দিয়েছে ইউরোপে থাকা বাংলাদেশি কমিউনিটির অন্যতম গণমাধ্যম ফ্রান্স দর্পণ। অনুষ্ঠানে প্রবাসী সমাজে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে কমিউনিটি অ্যাওয়ার্ড-২০২৫ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সংস্কৃতি, সমাজসেবা, ইসলামী ও নৈতিকতা শিক্ষা, উদ্যোক্তা, ক্রীড়া উন্নয়নসহ একাধিক ক্ষেত্রে অবদান রাখার জন্য এই সম্মাননা দেওয়া হয়। ইসলামী ও নৈতিকতা শিক্ষা ক্যাটাগরিতে শাঈখ বদরুল বিন হারুন এমসিসি ইনস্টিটিউটের প্রিন্সিপাল, বর্ষসেরা সামাজিক সংগঠন ক্যাটাগরিতে বিসিএফ, বর্ষসেরা নারী অধিকার কর্মী ক্যাটাগরিতে বিকশিত নারী সংঘের সভানেত্রী সৈয়দা তাওফিকা সাহেদ, বর্ষসেরা ব্যবসায়ী উদ্যোক্তা ক্যাটাগরিতে মো. ফেরদৌস রহমান এবং বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে নাজিবুল্লাহ পিয়াস এই সম্মাননা পান। এওয়ার্ড প্রাপ্তরা নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে।

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। বিভিন্ন ধরনের গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন সংগীত শিল্পী প্রিয়ন্তি ও মৌসুমি চক্রবর্তী। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top