|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. মানুষ আনন্দ-উৎসবের সঙ্গে দুর্গোৎসব উপভোগ করছে : মৌলভীবাজার পুলিশ সুপার

মানুষ আনন্দ-উৎসবের সঙ্গে দুর্গোৎসব উপভোগ করছে : মৌলভীবাজার পুলিশ সুপার

প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫

সিলেট প্রতিনিধি:: মৌলভীবাজার পুলিশ সুপার (এসপি) এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম) বলেছেন, এবছর আনন্দ-উৎসবের মধ্য দিয়ে মানুষ দুর্গোৎসব উদযাপন করছে, সেটা খুবই উপভোগ্য। তিনি বলেন, এবারের পূজা মন্ডপের নিরাপত্তার জন্য আমরা প্রথম থেকেই প্রতিটা মন্ডপের সভাপতি ও সেক্রেটারির সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো শুনেছি এবং সেরকম নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি।

তিনি বুধবার বিকেলে বড়লেখা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

পূজার নিরাপত্তা প্রসঙ্গে এসপি আরও বলেন, সকল প্রোগ্রামের পেছনে কিছু খারাপ ব্যক্তি তো থাকেই; সেগুলোর বিষয়ে আমাদের গোয়ান্দো নজরদারি আছে। সাধারণ মানুষের সহযোগিতা আমরা পাচ্ছি। কেউ কোনো রকম কুচিন্তা করলে যাতে আমরা জানতে পারি, এজন্য কানেকশনটা আমাদের রুট লেভেলের সঙ্গে আছে। আশা করি, এর ভেতরের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। কারণ পুলিশের পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা তাদের দায়িত্ব পালন করছে। সেজন্য আমি মনে করি, সকল সম্প্রদায়ের মানুষই এই শারদীয় দুর্গোৎসব কোনো রকম ভয়, শংসয় বা দ্বিধা ছাড়াই উপভোগ করতে পারবেন।

এসপি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, মিডিয়ারও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনারা মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পুলিশের নিরাপত্তার তথ্য প্রকাশ করুন। শারদীয় দুর্গোৎসব যেন সুষ্ঠুভাবে উপভোগ করা যায়। এজন্য যা যা করার দরকার তা করতে পুলিশ বদ্ধপরিকর।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল ও পৌর কমিটির সভাপতি সঞ্জিত চন্দ্র নাথ, কমিটির সদস্য ও ব্যবসায়ী বিশ্বজিত দেব বিধানসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার বড়লেখায় ১৪৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৩২টি সার্বজনীন ও ১৩টি ব্যক্তিগত। তন্মধ্যে ২০টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। সীমান্তঘেঁষা ২৪টি মণ্ডপে টহল দিচ্ছে বিজিবি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীও মোতায়েন রয়েছে।

কমিউনিটি এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top