|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার-মন্ত্রীর প্রতি আহবান : ব্রিকলেনে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার-মন্ত্রীর প্রতি আহবান : ব্রিকলেনে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে


প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫

লন্ডন, ১৪ নভেম্বর ২০২৫: ব্রিকলেনের ট্রম্যান এস্টেটসে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী স্টিভ রিডের প্রতি আহবান জানানো হয়েছে।

১৪ নভেম্বর শুক্রবার দুপুরে পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ হাসন রাজা সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেইভ ব্রিকলেন ক্যাম্পেইনের নেতৃবৃন্দ এই দাবী জানান।

নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এখানকার মানুষের মতামতের আলোকেই ব্রিক লেনের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে, তাদের বিরুদ্ধে অবস্থান করে নয়।

সাবেক কাউন্সিলার ও সেইভ ব্রিকলেন গ্রুপের ক্যাম্পইনার পুরু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রিকলেনের বাসিন্দা সাংবাদিক হাসনাত চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন শর্ডিস টেনেন্ট এন্ড রেসিডেন্ট এসিয়েসিয়েশনের সাবেক চেয়ারম্যান জনাথন মৌলবেরি, স্পিটালফিল্ড ট্রাস্টের চেয়ারম্যান চার্লস গ্লেডহিল, হাউজিং আর্কিটেক্ট জন ব্রেল, বেঙ্গলী ইস্ট এন্ড হ্যারিটেজ সোসাইটির সদস্য সায়েফ ওসমানী, টাওয়ার হ্যামলেটস কমিউনিটি কোয়ালিশনের ট্রাস্টি আব্দুস শাকুর খালিসাদার, চিকসেন্ড এস্টেট রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান দেবা মালিক, সাবেক টাউন প্লানার অ্যালেক পর্শো।

লিখিত বক্তব্যে বলা হয়, ব্রিকলেনের ট্রম্যান এস্টেটসে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পক্ষে-বিপক্ষে জনগনের মতামত জানতে ১২দিনের ‘পাবলিক ইনকোয়ারি’ চলাকালে যুক্তরাজ্যের কমিউনিটিজ ও স্থানীয় সরকারমন্ত্রী স্টিভ রিড হস্তক্ষেপ করেন । ১৪ অক্টোবর শুরু হওয়া এই পাবলিক ইনকোয়ারি ২৫ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিলো । কিন্তু মাঝপথে হস্তক্ষেপ করে সেই অনুসন্ধান বন্ধ করে দেন স্থানীয় সরকারমন্ত্রী ।

ব্রাডি আর্ট সেন্টারে তিন সপ্তাহের পাবলিক ইনকোয়ারি চলাকালে ইন্সপেক্টর পল গ্রিফিথস-এর কাছে ব্রিকলেনের ট্রুম্যান এস্টেটসে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের ব্যাপারে তীব্র আপত্তি জানান বিপুল-সংখ্যক মানুষ । কারণ এই ট্রুম্যান এস্টেটস- যেখানে স্থানীয় বাসিন্দাদের বসবাসের জন্য শতাধিক বাড়ি বানানো যেতো, সেখানে মাত্র ৬টি সোশ্যাল হাউজিং ইউনিট রেখে বড় বড় ডাটা সেন্টার, অফিস এবং রিটেইল ইউনিট বানানোর পরিকল্পনা চলছে ।

শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তানজিল শফিক ও ইউসিএল-এর গবেষক সাইফ ওসমানী পরিচালিত একটি ওয়ার্কশপে দেখা গেছে, ৯০ শতাংশের বেশি বাসিন্দা মনে করেন যে, ডেভেলপারদের পরামর্শ প্রক্রিয়া থেকে তাঁরা বাদ পড়েছেন।

বিশেষজ্ঞ সাক্ষী হিসেবে সাইফ ওসমানী জানান, প্লানিং পারমিশনের আবেদনকারী সংস্থা তাদের কনসালটেশন পেপার ইচ্ছাকৃতভাবে ভুল বাংলা অনুবাদ করেছিলো—যার ফলে অনেক বাংলাদেশি বাসিন্দা ভুল তথ্য পেয়েছেন এবং পুরো প্রক্রিয়া থেকে কার্যত বাদ পড়েছেন। এটি স্পষ্টভাবে পরোক্ষ বৈষম্য।

সাইফ ওসমানী স্থানীয় সরকারমন্ত্রী স্টিভ রিডকে ট্রম্যান এস্টেটস-এর ব্যাপারে ম্যাকফারসন নীতি অনুসরনের আহবান জানিয়ে বলেন, এই নীতি অনুযায়ী ‘যদি কোনো ঘটনাকে কোনো ব্যক্তি বা কমিউনিটি বৈষম্য হিসেবে বিবেচনা করে, সেটিকেই বৈষম্য হিসেবেই গণ্য করতে হবে । তাই ট্রুম্যান ব্রুয়ারি উন্নয়ন পরিকল্পনাকে বৈষম্যমূলক ঘটনা হিসেবে বিবেচনা করে তা বাতিল করতে হবে।
তিনি আরো বলেন “ইনকোয়ারিতে উপস্থাপিত গবেষণা ও সাক্ষ্যগুলো পর্যালোচনা করলে দেখা যায়, এটি কমিউনিটির মানুষকে বঞ্চিত করার একটি স্পষ্ট ধারা । এখানকার মানুষের মতামতের আলোকেই ব্রিক লেনের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে, তাদের বিরুদ্ধে অবস্থান করে নয়।”

স্পিটালফিল্ডস বাংলা টাউন ফোরামের পক্ষে দেবা মালিক বলেন, এই উন্নয়ন প্রক্রিয়ায় মতামত দিতে বাংলাদেশি ও কর্মজীবী মানুষের মতামত পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে । আমরা চাই স্থানীয় সরকার মন্ত্রী এই প্রক্রিয়াকে পরোক্ষ বৈষম্য হিসেবে বিবেচনা করবেন।

ইউকে এর আরও খবর
পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top