|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. ওয়েস্ট লন্ডনে প্রায় ২ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত আইজলওর্থ দ্বীন সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ওয়েস্ট লন্ডনে প্রায় ২ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত আইজলওর্থ দ্বীন সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু


প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬

দেশ ডেস্ক, ১০ ফেব্রুয়ারি, ২০২৬:: দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েস্ট লন্ডনের আইজলওর্থে প্রায় ২ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত আইজলওর্থ দ্বীন সেন্টার (আইডিসি)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত আনন্দঘন পরিবেশে নানা আয়োজনে সেন্টারটির যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পুরুষ, নারী ও শিশু-কিশোর মুসলিম মুসল্লির পাশাপাশি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ, স্থানীয় এমপি, কাউন্সিলর, ইমাম এবং নানা সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনেকে সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরো সেন্টার ঘুরে দেখেন এবং নানা আয়োজন মুগ্ধ হয়ে উপভোগ করেন।

শুরুতেই স্বাগত বক্তব্য আইডিসি চেয়ারম্যান ও ইমাম শাইখ আবু সায়্যীদ আনসারী।

ট্রাস্টি সিরাজুল ইসলামের যৌথ প্রাণবন্ত উপস্থাপনায় এবং তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্রেন্টফোর্ড–আইজলওর্থের পার্লামেন্ট মেম্বার রুথ কাডবারি এমপি, ড. মোহাম্মদ আব্দুল বারী, কাউন্সিলর সু স্যামসন, কাউন্সিলর সামিয়া চৌধুরী, হাউন্সলো মসজিদের চেয়ারম্যান শফিকুর রহমান, শাইখ সিকান্দার পাঠান, আইডিসি মুতাওয়াল্লি নুরুল হক, হাউন্সলো মুসলিম সেন্টারের কর্মকর্তা সুহেল মিয়া, ইমাম ইব্রাহিম ইউসুফ, ইমাম আতাহার মাহমুদ, ড. জিয়া নাঈমী, বিশিষ্ট কমিউনিটি নেতা আতিকুর রহমান খান, আব্দুল মান্নাফ, এখলাসুর রহমান, লন্ডন-বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, হালাল ফুড অথরিটির স্কলার ড. আব্দুল ওয়াহাব, ট্রাস্টি আহমেদ লতিফ ও চিফ এক্সিকিউটিভ ড. আমির মাসুম, সলিসিটর খালিদুর রহমান, শিক্ষাবিদ আমজাদ আলী, হিউস্টন মসজিদের চেয়ার আলহাজ মুবাসশির আলী, সিআইপি আব্দুল করিম, ট্রাস্টি ও ট্রেজারার আকবর হোসেন, মোহাম্মদ আলী, শিক্ষিকা তানজিনা সাত্তার ও বিশিষ্ট লেখক রহিমা বেগম প্রমুখ।

বক্তারা এই সেন্টারের মহৎ কাজে জড়িত কর্মকর্তা ও সম্পৃক্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সেন্টারের মাধ্যমে এলাকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে উপকৃত হবে। তারা বলেন, এর মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হলো।

উল্লেখ্য, আইডিসি ২০১৬ সালে আইজলওর্থে দুশো বছরেরও পুরোনো জর্জ পাব ক্রয় করে এবং সবার সহযোগিতায় ২০২৫ সালের ডিসেম্বরে বিল্ডিং মেরামতের কাজ সম্পন্ন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইডিসির ধারাবাহিক কার্যক্রমের প্রেজেন্টেশন দেন সেক্রেটারি মিজানুর রহমান, এমসি মেম্বার আব্দুল আজিজ ও ট্রাস্টি রব মিয়া টিটু। আগামীতে এই সেন্টারে এলাকাবাসীর কল্যাণে নানামুখী শিক্ষামূলক ও সামাজিক কর্মসূচি নেওয়া হবে।

অনুষ্ঠানে সুন্নাহ ফুড কর্নার (পবিত্র কোরআনে বর্ণিত খাবার) ও রমাদান কিডস চ্যালেঞ্জ স্টল অনেকের দৃষ্টি আকর্ষণ করে। বিফ ও চিকেন বিরিয়ানি, সমুচা, স্ন্যাকস, চা-কফি, চটপটি সহ মুখরোচক খাবারদাবার উপস্থিত অতিথিরা উপভোগ করেন। বাচ্চাদের তিলাওয়াত ও নাশিদ ছিল অন্যতম আকর্ষণ।

এই ওপেনিং অনুষ্ঠান সফল করে তোলার জন্য আইডিসি ম্যানেজমেন্ট সকল দাতা, ভলান্টিয়ার, ট্রাস্টি, ম্যানেজমেন্ট মেম্বার ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সর্বোপরি তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন।

কমিউনিটি এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top