সংক্ষিপ্ত সফরে লন্ডন আসছেন খন্দকার সিপার আহমদ
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৬
দেশ ডেস্ক, ২৩ আগস্ট ২০২৬:: আগামী ২ সেপ্টেম্বর বুধবার সংক্ষিপ্ত সফরে লন্ডন আসছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক ও দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ। লন্ডনে অবস্থানকালে তিনি সেখানে বসবাসরত ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন।
খন্দকার সিপার আহমদ বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতির সভাপতি। তিনি শিপার এয়ার সার্ভিস, শিপার হজ ও ওমরাহ গ্রুপ, শিপার হলিডেজ এবং শিপার এয়ারপোর্ট অ্যাসিস্ট সার্ভিস (এমজিএ)-এর মালিক।
এ ছাড়া তিনি এয়ারলাইন্স ক্লাব অব সিলেট, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটি এবং ক্যাটারার্স গ্রুপ অব সিলেটের (সিজিএস) প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা।
আগামী ১০ সেপ্টেম্বর তিনি আমেরিকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। খন্দকার সিপার আহমদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বর +৮৮০ ১৭১১-৯৯৫২৫২-এ যোগাযোগ করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি

