|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে সোয়া কোটি টাকার স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান

যুক্তরাজ্যে সোয়া কোটি টাকার স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান


প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ১১ সেপ্টেম্বর ২০২৬:: মেধা, অধ্যবসায় ও একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টার থেকে ১ কোটি ২৬ লাখ টাকা মূল্যের মর্যাদাপূর্ণ স্কলারশিপ পেয়েছেন সিলেটের শিক্ষার্থী মো. তাজরিয়ান রশীদ। বিশ্বের নির্বাচিত মাত্র ৩০ জন শিক্ষার্থীর মধ্যে জায়গা করে নিয়ে এ মেধাভিত্তিক স্কলারশিপ অর্জন করেছেন তিনি।

জানা যায়, ২০২৬ সালে ইউনিভার্সিটি অব লেস্টারে তিন বছর মেয়াদি ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং (বিইং) ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার জন্য তাজরিয়ানকে এই স্কলারশিপ দেওয়া হয়েছে। স্কলারশিপের আওতায় তাঁর তিন বছরের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এর আর্থিক মূল্য ৭৫ হাজার ৩০০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ কোটি ২৬ লাখ টাকা।

এর আগে ২০২৫ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব প্লাইমাউথে বিইং ইন রোবোটিকস ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ৫০ শতাংশ মেধাভিত্তিক স্কলারশিপ পেয়েছিলেন তাজরিয়ান। তিন বছরে ওই স্কলারশিপের মূল্য ছিল ২৮ হাজার ৮০০ পাউন্ড।

তাজরিয়ানের একাডেমিক অর্জনের তালিকাও বেশ সমৃদ্ধ। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৪ দশমিক ৬১ অর্জন করেন। পরবর্তী সময়ে বাংলা মাধ্যম থেকে ব্রিটিশ কারিকুলামে পাড়ি দিয়ে সিলেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আইএএল পড়াশোনা শুরু করেন। সেখানে গণিত, পদার্থবিজ্ঞান ও ফারদার ম্যাথমেটিকসে তাঁর ফলাফল যথাক্রমে এ স্টার, এ এবং এ স্টার। অসাধারণ এই ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেন পিয়ারসন এডেক্সেল হাই অ্যাচিভার অ্যাওয়ার্ড।

শুধু নিজের পড়াশোনাতেই সীমাবদ্ধ থাকেননি তাজরিয়ান। শিক্ষার্থীদের পড়ানো ও মেন্টরিংয়ের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই গড়ে তোলেন ‘এ-লেভেল ক্র্যাশ কোর্সেস’ (এএলসিসি) নামের একটি অনলাইনভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিভিন্ন দেশের আইজিসিএসই ও এ-লেভেলের শিক্ষার্থীদের গণিত, পদার্থবিজ্ঞান ও ফারদার ম্যাথমেটিকসে শিক্ষা ও একাডেমিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

তাজরিয়ানের বাবা ইঞ্জিনিয়ার মো. হাসানুর রশীদ এবং মা রওশন রশীদ। পরিবারের তৃতীয় পুত্র তাজরিয়ানের এমন সাফল্যে আনন্দিত তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।

ইউকে এর আরও খবর
আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের কাউন্সিল সম্পন্ন

আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের কাউন্সিল সম্পন্ন

এমসিএর পপলার শাখায় সিরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এমসিএর পপলার শাখায় সিরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৎ মানুষের সঙ্গ জীবনকে আলোকিত করে: মাওলানা হুছামুদ্দীন ফুলতলী

সৎ মানুষের সঙ্গ জীবনকে আলোকিত করে: মাওলানা হুছামুদ্দীন ফুলতলী

লন্ডনে এমসিএর সিরাত অনুষ্ঠানে বক্তারা : মহানবী (সা.) প্রতিটি প্রজন্মের জন্য এক আদর্শ

লন্ডনে এমসিএর সিরাত অনুষ্ঠানে বক্তারা : মহানবী (সা.) প্রতিটি প্রজন্মের জন্য এক আদর্শ

বিকেএম লন্ডন মহানগর শাখার নির্বাহী সভায় বক্তারা : কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিরোধী আইন বাতিলের আহ্বান

বিকেএম লন্ডন মহানগর শাখার নির্বাহী সভায় বক্তারা : কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিরোধী আইন বাতিলের আহ্বান

কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত

কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের কাউন্সিল অনুষ্ঠিত

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের কাউন্সিল অনুষ্ঠিত

লন্ডনে সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর ইলফোর্ডের বাসায় চুরি

লন্ডনে সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর ইলফোর্ডের বাসায় চুরি

ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top