|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস


প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ০৩ অক্টোবর ২০২৬:: সুনামগঞ্জ শহরের বনানীপাড়া এলাকার একটি আবাসিক ভবনের রুমের ভেতরে আটকা পড়া ৫ জন ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। টানা ১৪ ঘণ্টা পর দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করা হয়। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনতলা একটি ভবনের তৃতীয় তলার একটি রুম থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসার স্টিলের দরজার তালা অকেজো হয়ে যাওয়ায় ৫ ছাত্রী রুমের ভেতরে আটকা পড়েছিলেন। শুক্রবার (২ অক্টোবর) রাতে ও শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনোভাবেই দরজা খুলতে পারেননি তারা। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা সদর মডেল থানার ওসির উপস্থিতিতে দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করেন।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ জানান, শহরের বনানীপাড়া আবাসিক এলাকার একটি বাসার তিনতলায় একটি রুমের ভেতরে ৫ জন ছাত্রী আটকা পড়েছেন-এমন জরুরি ফোন পেয়ে তারা সেখানে যান। এরপর সদর থানার ওসির উপস্থিতিতে ওই রুমের দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করা হয়েছে। ছাত্রীরা সুস্থ আছেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘রুমের ভেতরে ৫ জন ছাত্রী আটকা পড়ার পর তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান পরিচালনা করা হয়। পরে তারা ওই রুমের দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করেন। রাতেই বিষয়টি ফায়ার সার্ভিস বা পুলিশকে জানালে তাদের উদ্ধার করা যেত।

প্রচ্ছদ এর আরও খবর
বিবিসিসি’র সমাবেশ : আলতাব আলী পার্কে রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিধিনিষেধ আরোপের প্রস্তাব

বিবিসিসি’র সমাবেশ : আলতাব আলী পার্কে রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিধিনিষেধ আরোপের প্রস্তাব

সাংবাদিক আলাউর রহমান খান শাহীনের মাতৃবিয়োগ : লন্ডন বাংলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক

সাংবাদিক আলাউর রহমান খান শাহীনের মাতৃবিয়োগ : লন্ডন বাংলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

নাশকতার মামলায় মুদিদোকানি কারাগারে, হাসনাত বললেন—‘নিরীহকে হয়রানি’

নাশকতার মামলায় মুদিদোকানি কারাগারে, হাসনাত বললেন—‘নিরীহকে হয়রানি’

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

হাসিনার ফেরা: সরকার চাপে নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা: সরকার চাপে নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

খুলনায় আবারও গুলি, সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৫

খুলনায় আবারও গুলি, সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৫

যুব লীগ নেত্রীকে বাসায় ডেকে ওসি বললেন, ‘ওসি থাকলে সব ঠিক’, অডিও ভাইরাল

যুব লীগ নেত্রীকে বাসায় ডেকে ওসি বললেন, ‘ওসি থাকলে সব ঠিক’, অডিও ভাইরাল

আ.লীগের প্রতিনিধি দলের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

আ.লীগের প্রতিনিধি দলের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top