|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. পিলখানা ট্র্যাজেডি ও গণহত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে লন্ডনে সেমিনার

পিলখানা ট্র্যাজেডি ও গণহত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে লন্ডনে সেমিনার


প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫

আমিনুল ইসলাম মুকুল, লন্ডন:: ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর ট্রাজেডিসহ ছাত্র-জনতার গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের সকল মন্ত্রী-এমপি এবং প্রশাসনের আসাদু কর্মকর্তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে এক সেমিনার করেছে মানবাধিকার সংগঠন অনলাইন অ্যাক্টিভিসস্ট ফোরাম ইউকে। গত ২৫ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের একটি হল রুমে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জামিল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি ইউরোপ ও ইউকের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটসের উপদেষ্টা আব্দুল আলী, পিস ফর বাংলাদেশের সহসভাপতি মো. মাহিন খান, স্ট্যান্ড ফর বাংলাদেশের সেক্রেটারি আমিনুল ইসলাম মুকুল ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ।

সেমিনারে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অনলাইন অ্যাক্টিভিসস্ট ফোরামের সহ সভাপতি মো: দেলোয়ার হোসাইন, সাবেক ছাত্র নেতা দেলোয়ার হোসাইন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহ সেক্রেটারি মোহাম্মদ তাজুল ইসলাম, অনলাইন অ্যাক্টিভিসস্ট ফোরামের সহ সেক্রেটারি কায়েছ মাহমুদ, আরশাদুল ইসলাম টিপু, সামছুদ্দোহা মন্জু, নাদিয়া ফাতেমা, সানজিদা ইসলাম তমা, নাইমুর রহমান, মাহিম আহমেদ, শামীম উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় শহিদ সেনা দিবসের এই দিনে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচার করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানো স্বৈরাচার শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সকল মন্ত্রী, এমপি ও নেতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সেই সাথে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা, আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের পর জনতার মিছিলে পাখির মতো গুলি করে মানুষ খুন, গুম ও নির্যাতনের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসর প্রশাসনের কর্মকর্তারা কাদের সহযোগিতায় দেশ থেকে পালিয়ে যাচ্ছে, তা খুঁজে বের করতে হবে। বিগত সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাজানো রায়ের ব্যাপারে তদন্ত কমিশন গঠন করতে হবে। সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের জন্য সবার জন্য সুযোগ তৈরি করতে হবে। বক্তারা বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইউকে এর আরও খবর
বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top