|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ২০২৪ সালে ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের রেকর্ড

২০২৪ সালে ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের রেকর্ড


প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫

দেশ ডেস্ক:: গত বছর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদনের রেকর্ড হয়েছে। যদিও বাংলাদেশিদের করা ৯৬ শতাংশেরও বেশি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। সোমবার (৩ মার্চ) ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ইইউ প্লাস দেশগুলোতে প্রায় ৪৩ হাজার ২৩৬ বাংলাদেশি নাগরিক আশ্রয় চেয়ে আবেদন জমা দিয়েছেন। যা ওই অঞ্চলে একক কোনও দেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিকের আশ্রয় চাওয়া দেশগুলোর মধ্যে ষষ্ঠতম।

ইইউএএ বলছে, গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপের দেশগুলোতে ২৩ হাজার ৩ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন। আর একই বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ২০ হাজার ২৩৩ জন বাংলাদেশি আশ্রয় আবেদন জমা দিয়েছেন। ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ৪০ হাজার ৩৩২ জন নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেছিলেন। ওই বছরের তুলনায় ২০২৪ সালে ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের হার প্রায় ৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইইউএএর পরিসংখ্যানে ২০২৪ সালে ইইউ প্লাস দেশগুলোতে সর্বাধিক সংখ্যক বাংলাদেশির আশ্রয়ের আবেদনের রেকর্ড হয়েছে। গত বছর ইউরোপের দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে বেশি আশ্রয় আবেদন জমা পড়েছে ইতালিতে। ইইউ প্লাস অঞ্চলে করা বাংলাদেশিদের আশ্রয় আবেদনের প্রায় ৭৭ শতাংশই জমা পড়েছে ইতালিতে।

২০২৪ সালে ইতালিতে আশ্রয় আবেদন করেছেন ৩৩ হাজার ৪৫৫ বাংলাদেশি। যদিও ২০২৩ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের এই সংখ্যা ছিল ২৩ হাজার ৪৪৮। একই বছরে ইতালির পর বাংলাদেশিদের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আশ্রয় আবেদন জমা পড়েছে ফ্রান্স ও আয়ারল্যান্ডে।

গত বছর ইউ প্লাস দেশগুলোতে বাংলাদেশিদের মোট আবেদনের প্রায় ১৫ শতাংশই করা হয়েছে ফ্রান্সে। দেশটিতে মোট ৬ হাজার ৪২৯ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছিলেন। এছাড়া গত বছর আয়ারল্যান্ডে এক হাজার ৬ জন বাংলাদেশি আশ্রয় আবেদন করেছিলেন।

ইইউএএর পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশিদের করা আশ্রয় আবেদনের প্রায় ৪৭ হাজার ৭৭৮টি নিষ্পত্তির অপেক্ষায় ছিল। ওই বছর প্রায় এক হাজার ৯৮৯ জন বাংলাদেশি তাদের আশ্রয় আবেদন প্রত্যাহার করে নেন। ২০২৪ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদন স্বীকৃতির হার ছিল প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।

ইউরোপে আশ্রয় আবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে আফগানিস্তান। দেশটির প্রায় ৮৭ হাজার ৩৮২ নাগরিক গত বছর ইউ প্লাস দেশগুলোতে আশ্রয়ের আবেদন করেছেন। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের পর আশ্রয় আবেদনে তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তান। ২০২৪ সালে প্রায় ২৩ হাজার ২৪০ পাকিস্তানি নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেন।

ইইউএএ বলেছে, ২০২৪ সালে প্রাপ্ত সকল আবেদনের প্রায় প্রায় অর্ধেকই (৪৮ শতাংশ) নাগরিকত্বের জন্য করা ছিল; যার স্বীকৃতির হার ২০ শতাংশেরও কম। এই গোষ্ঠীর নাগরিকত্বের মধ্যে বাংলাদেশি, মরোক্কান এবং তিউনিসিয়ানরা অন্তর্ভুক্ত ছিলেন। সূত্র: ইইউএএ

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে মাদক, জুয়া ও কিশোর গ্যাং দেখতে চাই না: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মাদক, জুয়া ও কিশোর গ্যাং দেখতে চাই না: বাণিজ্যমন্ত্রী

ওসমানী বিমানবন্দর থেকে ওমরাহ যাত্রীকে ফেরত নিয়ে তোলপাড়

ওসমানী বিমানবন্দর থেকে ওমরাহ যাত্রীকে ফেরত নিয়ে তোলপাড়

চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

ভারতের দেওয়া বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস আলম

ভারতের দেওয়া বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস আলম

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর

তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top