|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. গণহত্যা মামলা : শেখ হাসিনার সহযোগী আসামি সাবেক আইজিপি মামুন

গণহত্যা মামলা : শেখ হাসিনার সহযোগী আসামি সাবেক আইজিপি মামুন

প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫

দেশ ডেস্ক:: জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। একই সঙ্গে আগামী ১৮ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার এ আদেশ দেন। এদিন সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের ডান হাত ছিলেন সাবেক আইজিপি মামুন। এজন্য তাকে কৌশলগত কারণে সহযোগী আসামি করা হয়েছে। শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে উল্লেখ করে দ্রুত প্রতিবেদন দাখিলের আশা ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে ট্রাইব্যুনালে আসামির পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাজনিন নাহার।

পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটা মামলা আছে। সেই মামলায় তিনি একাই আসামি ছিলেন। আজ তার সঙ্গে আসামি হিসেবে সাবেক আইজিপি মামুনকে যুক্ত করে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। ফলে মামুন এখন এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সহআসামি হিসেবে অন্তর্ভুক্ত হলেন।

মামুনকে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর আইজিপি হিসেবে নিযুক্ত করা হয়। এর আগে তিনি র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পুলিশের সিআইডি প্রধান ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছর ৭ আগস্ট তাকে এক বিশেষ পরিস্থিতিতে অবসরে পাঠানো হয়। ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ৪ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। হত্যা, গুমসহ নানা অপরাধের অভিযোগে এ পর্যন্ত মামুনের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়েছে।

এদিকে, সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সায়েদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে ১৮ মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে মাদক, জুয়া ও কিশোর গ্যাং দেখতে চাই না: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মাদক, জুয়া ও কিশোর গ্যাং দেখতে চাই না: বাণিজ্যমন্ত্রী

ওসমানী বিমানবন্দর থেকে ওমরাহ যাত্রীকে ফেরত নিয়ে তোলপাড়

ওসমানী বিমানবন্দর থেকে ওমরাহ যাত্রীকে ফেরত নিয়ে তোলপাড়

চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

ভারতের দেওয়া বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস আলম

ভারতের দেওয়া বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস আলম

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর

তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top