|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রিটেনের ওয়াটফোর্ডে মুসলিম কবরস্থানে হামলা, ৮৫টি কবর ভাঙচুরে তদন্তে পুলিশ

ব্রিটেনের ওয়াটফোর্ডে মুসলিম কবরস্থানে হামলা, ৮৫টি কবর ভাঙচুরে তদন্তে পুলিশ

প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৫

দেশ ডেস্ক:: ব্রিটেনের হ্যার্টফোর্ডশায়ার পুলিশ ওয়াটফোর্ডের কারপেন্ডারস পার্ক লন কবরস্থানে ৮৫টি মুসলিম কবর ভাঙচুরের ঘটনাকে ইসলামবিদ্বেষী ঘৃণাজনিত অপরাধ হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করেছে। কবরগুলোর মধ্যে অনেকই শিশু ও নবজাতকদের বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

স্থানীয় মুসলিম সম্প্রদায়ের এক শোকাহত পরিবার সম্প্রতি কবরস্থানে গিয়ে এই নৃশংস ভাঙচুরের চিত্র দেখতে পায়। এরপরই পুরো এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

গোটা মুসলিম সম্প্রদায়ে শোকের ছায়া

হ্যার্টফোর্ডশায়ার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং যেকোনও প্রত্যক্ষদর্শী বা তথ্যধারীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

পুলিশ ইনস্পেক্টর উইল রজার্স-ওভেরি বলেন, ‘এই ভয়াবহ ঘটনায় মুসলিম সম্প্রদায় বিশেষভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছি এবং আগামী দিনে সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করব।’

‘অবর্ণনীয় অপমান’ বলছে ফিউনারেল সার্ভিস

স্থানীয়ভাবে মুসলিম পরিবারদের সেবা প্রদানকারী ওয়াদি ফিউনারেলকেয়ার একে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে জানিয়েছে, কয়েকটি কবরকে এমনভাবে অপমান করা হয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না।

ওয়াটফোর্ডে অবস্থিত হলেও কারপেন্ডারস পার্ক লন কবরস্থানটি পরিচালনা করে ব্রেন্ট কাউন্সিল। কাউন্সিলের নেতা মোহাম্মদ বাট ঘটনাটিকে ইসলামবিদ্বেষী ঘৃণার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে কেবল মুসলিম কবরগুলোই লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি ঘৃণাজনিত অপরাধের ইঙ্গিত দেয়। ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি আমাদের সমবেদনা রইল। তদন্ত শেষ হওয়ার পর দ্রুত কবরগুলোর নাম ফলক পুনঃস্থাপন ও কবরস্থানকে আগের শান্ত পরিবেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে’।

‘বর্বরোচিত কর্মকাণ্ড’ মন্তব্য কনজারভেটিভ কাউন্সিলরের

থ্রি রিভারস ডিস্ট্রিক্ট কাউন্সিলের কনজারভেটিভ কাউন্সিলর আব্বাস মেরালি এই ঘটনার নিন্দা জানিয়ে একে ‘বর্বরোচিত কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘এটি শোকাহত পরিবারগুলোকে গভীর কষ্ট দিয়েছে এবং গোটা সম্প্রদায়ে এক ধাক্কায় গভীর ব্যথার সৃষ্টি করেছে’।

পুলিশ বলছে, তদন্ত চলছে এবং এই অপরাধে যারা জড়িত, তাদের খুঁজে বের করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইউকে এর আরও খবর
বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top