|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বৃটেনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও ইসলামী ঐক্য’ শীর্ষক গণ সমাবেশ অনুষ্ঠিত

বৃটেনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও ইসলামী ঐক্য’ শীর্ষক গণ সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫

বৃটেনে সর্বদলীয় সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশী ওলামা-মাশায়েখ ইউকের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও ইসলামী ঐক্য’ শীর্ষক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ আগস্ট রবিবার, সংগঠনের সভাপতি ইস্ট লন্ডন মসজিদের খতীব শায়েখ মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা শাহ মিজানুল হকের সঞ্চালনায় মায়েদা ব্যাংকুটিং হলে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাওলানা মোহাম্মদ দিলোয়ার হোসাইন ও সংগঠনের অর্থ সম্পাদক, মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন। ওলামা-মাশায়েখ ইউকের সভাপতি শায়েখ মোহাম্মদ আব্দুল কাইয়ুম এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের মজলিসে কেয়াদতের অন্যতম সদস্য, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। তিনি বলেন, বিগত সতেরো বছর ধরে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, মজলুম ও গণতন্ত্রের পক্ষে, মানবাধিকার ও বাক স্বাধীনতা রক্ষায় যে আন্দোলন সংগ্রাম হয়েছে, তারই ধারাবাহিকতায় ২৪শে জুলাই ছাত্র জনতা ও দেশের আপামর জনগণের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের প্রধান হাসিনার পতন ঘটেছিল। তিনি আরও বলেন, এই বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি দেশের জনগণের দীর্ঘ সংগ্রামের ফল। ইসলামী দল ও উলামায়ে কেরামের ভূমিকা অপরিসীম। এই বিপ্লবকে ধরে রাখতে এবং দেশ ও ইসলাম রক্ষায় উলামায়ে কেরামের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করা আমাদের দায়িত্ব।

আরো বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সভাপতি ডক্টর মাওলানা শোয়াইব আহমদ, দাওয়াতুল ইসলামের ইউকের আমীর শায়েখ আব্দুর রহমান মাদানী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজির আহমদ,বিশিষ্ট সাংবাদিক কমিউনিটি ব্যক্তিত্ব এ কে এম আবু তাহের চৌধুরী, হেফাজতে ইসলাম লন্ডন মহানগর সভাপতি শায়খ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী,খেলাফত মজলিসের ইউরোপের সহকারী পরিচালক মাওলানা শওকাত আলী,বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা সালেহ আহমদ,সহ সেক্রেটারি মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, এম সি এর পক্ষে মাওলানা তাজুল ইসলাম, মাওলানা এফ কে এম শাহজাহান, দারুল উম্মাহ মসজিদের ইমাম মাওলানা আবুল হাসানাত চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, উলামা-মাশায়েখ ইউকের অর্থ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসাইন প্রমুখ।

সভাপতির বক্তব্যে শায়খ আব্দুল কাইয়ুম বলেন, দেশের জনগণ বিশেষ করে আলিম সমাজ ১৭ বছর ধরে নানা জুলুম ও নির্যাতন সহ্য করেছে। জীবন বাজি রেখে জনগণ ও ছাত্রসমাজের সংগ্রামের ফলেই জালিমদের পতন ঘটেছে। এখন আলেম সমাজের দায়িত্ব আরও বেড়ে গেছে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামীর বাংলাদেশ গড়তে হবে। দেশের চাইতে দলের এবং ঈমানের চাইতে স্বার্থ ছোট হতে পারে না।

পরে জুলাই বিপ্লবের শহীদদের রুহের মাগফেরাত এবং অসুস্থদের সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top