|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে এলায়েন্স গ্রুপ অব শাহারপাড়ার ব্যাডমিন্টন টুনামেন্টে সম্পন্ন

লন্ডনে এলায়েন্স গ্রুপ অব শাহারপাড়ার ব্যাডমিন্টন টুনামেন্টে সম্পন্ন

প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫

যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার বৃহত্তর শাহারপাড়াবাসীর যুব সংগঠন এলায়েন্স গ্রুপ অব শাহারপাড়ার উদ্যোগে লন্ডনের স্পোর্টস ডক সেন্টারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৯ আগস্ট) দিনভর প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে খেলোয়াড়রা অংশ নেন। খেলায় এডভান্সড ক্যাটাগরিতে অংশ নেয় ২০টি দল এবং বিগিনার ক্যাটাগরিতে অংশ নেয় ১০টি দল।

এডভান্সড ক্যাটাগরিতে শফি কামালী-শায়েখ কামালী প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় হন আবির কামালী-সুহান মিয়া, তৃতীয় খালেদ কামালী-রায়হান কামালী এবং চতুর্থ স্থান পান সোহাগ কামালী-মুকিত মিয়া। অন্যদিকে বিগিনার ক্যাটাগরিতে প্রথম হন চুনু কামালী-জাবেদ কামালী। দ্বিতীয় হন আশ্বাদুর কামালী-সফু কামালী, তৃতীয় নুনু কামালী-কাওছার কামালী এবং চতুর্থ হন হাকিম কামালী-শায়েছ কামালী।

টুর্নামেন্ট শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শরীর ও মন উভয়ের জন্যই উপকারী। খেলাধুলা শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, সামাজিক দক্ষতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাসের মতো বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে।এরকম টুনামেন্ট যুব সমাজের অবক্ষয়রোধে অনন্য ভূমিকা পালন করে। মাদকের ছোবল থেকে তরুণ-যুবকদেরকে বাঁচাতে এরকম খেলাধুলার বিকল্প নেই।

এলায়েন্স গ্রুপের সদস্য সুমন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, কমিউনিটি এক্টিভিস্ট দবির মিয়া কামালীসহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ। অতিথিরা বলেন, প্রতিবছর এ ধরনের আয়োজন হলে প্রবাসী তরুণ সমাজ আরও বেশি উৎসাহিত হবে।

টুর্নামেন্টের আয়োজকদের মধ্যে ছিলেন আশ্বাদুর কামালী, নুনু মিয়া কামালী, টুনু মিয়া, ওলীদ কামালী, রউজ কামালী, সফু কামালী, শায়েখ কামালী, এরশাদ কামালী, জাবির কামালী, সুমন খান ও সোহান মিয়া।

এ টুর্নামেন্টের স্পন্সর ছিলেন তৈয়ব মিয়া কামালী, জহিরুল হক কামালী, শামীম কামালী, ফেরদৌস কামালী, সোহেল মিয়া, কবির আহমদ মিনু, লোকমান কামালী, বখতিয়ার খান ও হোটেল গ্রান্ড শাহ কামাল সিলেট।

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top