|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট রোববার, সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট রোববার, সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ


প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫

লন্ডন, ৩০ সেপ্টেম্বর ২০২৫: আগামী ৫ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের স্টেপনী গ্রীন ফুটবল মাঠে দুপুর ১টা থেকে অনুষ্ঠিত হবে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ । টুর্নামেন্টকে সামনে রেখে বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
এ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাব হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ-এর সঞ্চালনায় এবং প্রেসিডেন্ট মোঃ জুবায়েরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ফুটবল টুর্নামেন্টের বিস্তারিত তথ্যাদি তুলে ধরেন ট্রেজারার সালেহ আহমেদ, ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা সংস্থা লন্ডন স্পোটিফের কো-অর্ডিনেটর ফরহাদ উদ্দিন ও ম্যানেজার মুহি মিকদাদ ।
উল্লেখ্য, এলবিপিসি ফুটবল টুর্নামেন্টে এবার ৬টি টিম অংশগ্রহণ করছে । টিমগুলো হচ্ছে, ওয়ানবাংলা ইউনাইটেড, বাংলা কাগজ, চ্যানেল এস, মোহামেডান এসসি, দেশ-পত্রিকা ইউনাইটেড এবং ইউকে বাংলা লাইভ ইউনাইটেড। উপস্থিত সবার সামনে লটারি মাধ্যমে টিমগুলোকে এ এবং বি গ্রুপে ভাগ করে দেয়া হয়েছে। গ্রুপ এ তে খেলবে বাংলা কাগজ, ওয়ানবাংলা ইউনাইটেড ও ইউকে বাংলা লাইভ ইউনাইটেড । গ্রুপ বিতে খেলবে দেশ-পত্রিকা ইউনাইটেড, চ্যানেল এস ও মহাম্যাডান এসসি।
গ্রুপ পর্বের প্রথম খেলায় পিচ ওয়ানে ‘বাংলা কাগজ’ খেলবে ‘ওয়ান বাংলার সাথে,
ইউকে বাংলা লাইভ খেলবে বাংলা কাগজের সাথে এবং ওয়ানবাংলা খেলবে ইউকে বাংলার সাথে।
পিচ টুতে চ্যানেল এস খেলবে মোহামেডান এসসি’র সাথে, দেশ-পত্রিকা ইউনাইটেড খেলবে চ্যানেল এস এর সাথে এবং মোহামেডান এসসি খেলবে দেশ-পত্রিকা ইউনাইটেড এর সাথে।

সংবাদ সম্মেলনে লটারীর মাধ্যমে টিমগুলোর জার্সি কালার নির্ধারণ করে দেয়া হয়েছে । বাংলা কাগজ পেয়েছে বেগুনী, ওয়ানবাংলা নীল, মোহামেডান এসসি সবুজ, দেশ-পত্রিকা ইউনাইটেড লাল এবং ইউকে বাংলা লাইভ ইউনাইটেড সাদা ।
সংবাদ সম্মেলনে খেলার নিয়ম-কানুন তুলে ধরেন লন্ডন বাংলা স্পোটিফের ফুটবল কো-অর্ডিনেটর ফরহাদ উদ্দিন ও ম্যানেজার মুহি মিকদাদ। সবশেষে প্রেসিডেন্ট মোঃ জুবায়ের এবং জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ফুটবল টিমের সদস্য ও ক্লাব সদস্যদেরকে তাঁদের পরিবার-পরিজন নিয়ে রোববার স্টেপনী গ্রীন ফুটবল মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করতে আহবান জানান । তাঁরা বলেন, সকলের অংশগ্রহণে আমরা একটি উৎসবমুখর টুর্নামেন্ট উপহার দিতে পারবো বলে আমরা আশাবাদী।

 

 

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top