|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ছাতক ইসলামিক সোসাইটির নতুন কমিটি গঠন

ছাতক ইসলামিক সোসাইটির নতুন কমিটি গঠন

প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫

ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র নতুন কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর রবিবার পূর্ব লণ্ডনের গ্রেটোরেক্স সেন্টারে সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় নতুন সভাপতি নির্বাচিত হন এমদাদুর রহমান। পরবর্তীতে কার্যনির্বাহী পরিষদের সাথে পরামর্শ ক্রমে ২৮ সেপ্টেম্বর নতুন সভাপতি তার ওয়ার্কিং কমিটির নাম ঘোষণা করেন। এতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ব্যারিষ্টার মাহবুবুর রহমান সুমন এবং ট্রেজারারের দায়িত্ব পান কুতুবুজজামান শামীম। নিয়ম অনুযায়ী নবনির্বাচিত কমিটি পূর্ববর্তী ২০২৩ – ২০২৫ সেশনে নির্বাচিত কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন।

প্রায় ২০ বছরের পুরোনো প্রতিষ্ঠান ছাতক ইসলামিক সোসাইটি ইউকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের নিজ এলাকা সহ সিলেটের বিভিন্ন এলাকায় এবং ব্রিটেনে নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বাংলাদেশে ৩ টি আধুনিক মাদ্রাসার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা সম্প্রসারণে ভুমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতে এ ধরনের আরও সামাজিক নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যরা।

সংগঠনের নতুন কমিটিতে আরও যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন, ফান্ডরাইজিং সেক্রেটারি শফিকুল ইসলাম শিশু, অর্গানাইজিং সেক্রেটারি দিলওয়ার হোসাইন, ইউথ সেক্রেটারি আতিকুর রহমান মাসুম, ইউকে প্রজেক্ট সেক্রেটারি আবু সাঈদ নীলু, বাংলাদেশ প্রজেক্ট সেক্রেটারি সাইফুর রহমান পারভেজ, এডুকেশন সেক্রেটারি মতিউর রহমান, অফিস সেক্রেটারি শফিজুর রহমান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি শাহনুর আলী, কালচারাল সেক্রেটারি মোহাম্মদ আনু মিয়া, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি সারওয়ার হোসেন সুজন। আর এক্সিকিউটিভ সদস্য হলেন সর্বজনাব লোকমান আহমদ, ছালেহ আহমেদ, এনামুল হক শাহিন, সেলিম হোসাইন, আকলু মিয়া, মাসুক আহমেদ, আবুল কালাম, আমিনুর রহমান লিলু, মকবুল আহমদ, আবু এহিয়া, বদরুজ্জামান, ইকবাল হোসাইন এবং আসাদুল হক।

এছাড়া উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন সর্বজনাব মোহাম্মদ মনির উদ্দিন, মজর আলী, মানিক মিয়া, মুহিব আহমদ ও আব্দুল্লাহ আল মাহমুদ।
সংগঠনের নতুন নেতৃত্ব বিশ্বাস করে যে, এই কমিটি ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’কে আরও এগিয়ে নিয়ে যাবে এবং প্রবাসী ও বাংলাদেশি কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top