|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্ল্যাকস্টোনস সলিসিটর্সের নেটওয়ার্কিং ইভেন্টে আইনজ্ঞ, শিক্ষাবিদ, গবেষকসহ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের মিলনমেলা

ব্ল্যাকস্টোনস সলিসিটর্সের নেটওয়ার্কিং ইভেন্টে আইনজ্ঞ, শিক্ষাবিদ, গবেষকসহ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের মিলনমেলা


প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫

যুক্তরাজ্যের সুনামধন্য ল ফার্ম ব্ল্যাকস্টোনস সলিসিটর্স-এর উদ্যোগে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার পূর্ব লন্ডনে এক ব্যতিক্রমধর্মী নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে আইন, শিক্ষা, গবেষণা ও কমিউনিটি নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত প্রাজ্ঞ ব্যক্তিত্বদের অংশগ্রহণে গড়ে ওঠে এক সমৃদ্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মঞ্চ।

অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম. ইমান আলী, জজ এম. বেলায়েত হুসাইন, জজ নজরুল খসরু, বিশিষ্ট চিন্তাবিদ ড. এম. আব্দুল বারী, গবেষক ড. জামিল শরীফ, কমিউনিটি নেতা শাহগীর বখত ফারুক, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, ব্যারিস্টার নাজির আহমেদ, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, ড. আখতারুজ্জামান, শেখ আনিস, অ্যাকাউন্ট্যান্ট মুহিত উদ্দিন, জলাল উদ্দিনসহ আরও বহু অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্ব।

অতিথিরা সমাজসেবামূলক কাজ, কমিউনিটি ডেভেলপমেন্ট, আইনি সেবা, শিক্ষাক্ষেত্র এবং সমসাময়িক সামাজিক চ্যালেঞ্জ নিয়ে অনানুষ্ঠানিক আলাপ ও মতবিনিময় করেন। তাদের অভিজ্ঞতার আলোচনায় পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে পরিপূর্ণ।

ব্ল্যাকস্টোনস সলিসিটর্স-এর প্রিন্সিপাল ব্যারিস্টার মোহাম্মদ খালেদ নূর সকল অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আয়োজনটি সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো পেশাজীবীদের মাঝে একটি দৃঢ় নেটওয়ার্ক তৈরি করা, যাতে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা একে অপরকে আরও সমৃদ্ধ করতে পারি। বিভিন্ন সেক্টরের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গকে একত্র করার মাধ্যমে আমরা কমিউনিটি ও পেশাগত বিকাশের নতুন মাত্রা উন্মোচন করতে চাই। আজকের এ অনুষ্ঠান সেই চলমান প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, ভবিষ্যতে ব্ল্যাকস্টোনস সলিসিটর্স আরও বড় পরিসরে জ্ঞানবিনিময়মূলক আয়োজন করতে আগ্রহী।

অতিথিদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম. ইমান আলী অনুষ্ঠানের সামগ্রিক আয়োজনের ভূয়সী প্রশংসা বলেন, আমাদেরকে দাওয়াত করার জন্য ব্যারিস্টার মোহাম্মদ খালেদ নূরকে ধন্যবাদ জানাই। আজকের প্রোগ্রামটি ভালো লেগেছে এই কারণে যে, সাধারণত আমরা কোনো অনুষ্ঠানে গেলে শুধু আইন–পেশার ব্যক্তিদের সাথেই দেখা হয়; কিন্তু এই প্রোগ্রামটি ছিল ব্যতিক্রম। এখানে বিভিন্ন ফ্যাকাল্টির মানুষ উপস্থিত ছিলেন, যাদের সঙ্গে আলাপ–আলোচনা ও ইন্টারঅ্যাক্ট করে খুব ভালো লেগেছে।

বিচারপতি, একাডেমিক, আইনজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণকারীরা নিজেদের পেশাগত যাত্রা ও অভিজ্ঞতা শেয়ার করেন। এতে তরুণ আইনজীবী ও নতুন প্রজন্মের পেশাজীবীদের জন্য অনুপ্রেরণার আবহ তৈরি হয়।

ব্ল্যাকস্টোনস সলিসিটর্স-এর কর্ণধার ব্যারিস্টার মোহাম্মদ খালেদ নূর জানান, এই ধরনের নেটওয়ার্কিং আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে কমিউনিটি ও পেশাগত ক্ষেত্রের মধ্যে আরও সেতুবন্ধন তৈরি হয় এবং ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত থাকে।

অনুষ্ঠানের শেষে নৈশভোজ পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সন্ধ্যার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top