|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. নিউপোর্ট যুবলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নিউপোর্ট যুবলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ নিউপোর্ট শাখার উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর রোববার রাত ১২টায় নিউপোর্টের স্থানীয় তারানা রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউপোর্ট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউপোর্ট আওয়ামী লীগের সভাপতি ও প্রবাসের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর।

আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও স্বাধীনতা সংগ্রামে তাঁদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, নিউপোর্ট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিবসহ মো. নজরুল ইসলাম, সাজ্জাদুর রহমান, আনহার মিয়া, রুহুল আমিন, সিতাব আলী, রহিম বাবুল, সুয়েব হুসেইন, মৌলা আফতাব, বাবলু খান ও রাজিবুর রহমান।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া করা হয়।

সভায় বক্তারা বলেন, বাঙালির চূড়ান্ত বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে জাতির মস্তিষ্ক ও বিবেককে ধ্বংস করার উদ্দেশ্যে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে তাঁরা জাতির এই সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top