|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির (২০২৬-২৭) আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির (২০২৬-২৭) আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ


প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

দেশ ডেস্ক, ৪ ফেব্রুয়ারি ২০২৬: লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি আকরামুল হোসাইন ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এই কমিটি আগামী দুই বছরের (২০২৬—২০২৭) জন্য দায়িত্ব পালন করবে । সদ্য বিদায়ী কমিটির সভাপতি মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমদ দায়িত্ব বুঝিয়ে দেন।
গত ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে প্রেস ক্লাব কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। হস্তান্তর সেশন সঞ্চালনা করেন বিদায়ী জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ। উল্লেখ্য, তাইসির মাহমুদ দুই টার্ম দায়িত্ব পালন শেষে সাধারণ সম্পাদকের পদ থেকে বিদায় নিলেও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নতুন কমিটিতে দায়িত্ব পালন করছেন ।
অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত ১৫ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় । এসময় নবনির্বাচিত ও বিদায়ী সদস্যরা তাঁদের একান্ত অনুভুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ, সাবেক সভাপতি নবাব উদ্দিন, সাবেক সভাপতি মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মিছবাহ জামাল ও আজীবন সদস্য ওহিদ উদ্দিন।

নবনির্বাচিত নির্বাহী কমিটিঃ
প্রেসিডেন্ট তারেক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, জেনারেল সেক্রেটারি আকরামুল হোসাইন, এসিসটেন্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ট্রেজারার মোঃ আব্দুল হান্নান, এসিসটেন্ট ট্রেজারার এখরাছুর রহমার পাক্কু, অর্গানাইজিং এন্ড ট্রেইনিং আলাউর রহমান খান শাহীন, মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী ফয়সল মাহমুদ, ইভেন্ট এণ্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন।
নির্বাহী সদস্যরা হলেন— যথাক্রমে প্রথম নির্বাহী সদস্য মোঃ সারওয়ার হোসাইন, সাহিদুর রহমান সোহেল, লোকমান হোসাইন কাজী, মোঃ এনামুল হক চৌধুরী ও ফারজানা আক্তার চৌধুরী।

যাঁরা বিদায় নিলেনঃ
প্রেসিডেন্ট মোহাম্মদ মুহাম্মদ জুবায়ের, ভাইস প্রেসিডেন্ট সাঈম চৌধুরী, এসিসটেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, ট্রেজারার সালেহ আহমদ, এসিসটেন্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য জাকির হোসাইন কয়েস, পলি রহমান, আনোয়ার শাহজাহান।

নবনির্বাচিত সভাপতি তারেক চৌধুরী ক্লাবকে আরো গতিশীল ও সমৃদ্ধ করতে আগামী দুই বছরের কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আপনাদের দেয়া দায়িত্বের যথাযথ মূল্যায়ন এবং প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করছি, গৃহীত যে কোনো পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়নে আপনাদের সবধরণের সহযোগিতা ও সমর্থন থাকবে। ক্লাবকে এগিয়ে নিতে অতীতের ন্যায় আপনারা সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের একটি ঐতিহ্য হচ্ছে নির্বাচনের পরেই সবাই ক্লাবের স্বার্থে কাজ করা। এ বছর কমিটিতে নবীন এবং প্রবীণের সমন্বয়ে গঠিত হয়েছে। ১৫ জন সদস্যই স্ব স্ব ক্ষেত্রে পরিচিত এবং অভিজ্ঞ। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীর প্রেসক্লাব হবে আরো বেশী কার্যকর এবং সদস্যবান্ধব। ক্লাবের স্বার্থে সদস্যের মতামতকে গুরুত্ব দেওয়া, মতামত নেওয়া বা আলোচনা করা ভাল কিছু অর্জন করাই হবে এই কমিটির অন্যতম উদ্যোশ্য।

বিদায়ী সভাপতি মুহাম্মদ জুবায়ের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে ক্লাবের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিদায়ী জেনারেল সেক্রেটারি ও নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসেডেন্ট তাইসির মাহমুদ বলেন, আজকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনকালিন দুটো এলায়েন্স—এর পরিসমাপ্তি ঘটলো। বিগত বছরগুলোর মতো আগামী দুই বছর আমরা একটি টিম হিশেবেই কাজ করবো। তিনি বলেন, দুই মেয়াদের চার বছর দায়িত্বপালন শেষে গত নির্বাচনে ক্লাব সদস্যরা আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছেন। আমি সদস্যদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ । আমার প্রতি সদস্যরা যে আস্থা ও ভরসা রখেছেন তা যেন রক্ষা করতে পারি । গত চার বছর জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করার অভিজ্ঞতার আলোকে নতুন কমিটির নেতৃত্বে আরো গতিশীল ও সক্রিয় ক্লাব উপহার দেওয়ার চেষ্টা করবো। তিনি বলেন, বিগত কমিটিতে আমরা যেভাবে একে অপরের প্রতি পারস্পারিক শ্রদ্ধাবোধ রেখে কাজ করেছি নবনির্বাচিত নেতৃবৃন্দও সেই ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী ।

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top