ওয়াপিং ওয়ার্ডে কাউন্সিলার প্রার্থী রফিক উদ্দিন : এলাকাবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৬

দেশ ডেস্ক, ১১ মার্চ ২০২৬ : আগামী ৭ মে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়াপিং ওয়ার্ডে এসপায়ার পার্টি থেকে কাউন্সিলার প্রার্থী হয়েছেন ব্যবসায়ী ও কমিউনিটি নেতা রফিক উদ্দিন। তিনি ওয়াপিং নুরানী জামে মসজিদের এসিসটেন্ট ট্রেজারার । এছাড়াও গোলাপগঞ্জ হেলপিং হ্যাণ্ডস ইউকের ট্রাস্টি, বুধবারি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বহরগ্রাম জনমঙ্গল সমিতি ইউকের সাবেক চেয়ারম্যান । যুক্তরাজ্য ও বাংলাদেশে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত ।
জনাব রফিক উদ্দিন একজন অমায়িক ও সজ্জন ব্যক্তি । আসন্ন নির্বাচনে তিনি ওয়াপিংবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন । তিনি বলেন, এই এলাকায় আমি দীর্ঘ ৩৩ বছর ধরে বসবাস করছি । এলাকার মানুষের সাথে রয়েছে আমার ঘনিষ্ট সম্পর্ক । মানুষের যেকোনো প্রয়োজনে আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করি । মানুষের জন্য কিছু করতে পারাটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের। আগামী নির্বাচনে নির্বাচিত করলে আপনারা আমাকে সার্বক্ষনিক পাশে পাবেন।
উল্লেখ্য, ওয়াপিং ওয়ার্ডে এসপায়ার মনোনীত অপর প্রার্থী হচ্ছেন সাবেক কাউন্সিলার মাহবুব আলম । তাছাড়া লেবার পার্টি, গ্রীন পার্টি ও ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী রয়েছেন ।

