|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

লন্ডনে মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ২৫ আগস্ট ২০২৬: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলূম মাদরাসার দীর্ঘদিনের সাবেক সফল মুহতামিম ও প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৪ আগস্ট) পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদ কনফারেন্স হলে বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলূম মাদরাসা পরিচালনা কমিটি ইউকের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মাদরাসা পরিচালনা কমিটি ইউকের সভাপতি আলহাজ আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে এবং কমিটির সেক্রেটারি আবু ইয়াসিন সুমনের পরিচালনায় সভায় মরহুমের দীর্ঘ কর্মময় জীবন ও দ্বীনি অবদানের ওপর আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।

আলোচনায় অংশ নেন মদিনাতুল খাইরী আল ইসলামীর চেয়ারম্যান মাওলানা শায়খ ফয়েজ আহমদ, জামেয়া মাদানীয়া বিশ্বনাথের সহকারী পরিচালক হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মুহাম্মদ আমীর উদ্দিন আহমেদ, ট্রাস্টের সাবেক সভাপতি শিশু মিয়া, সাবেক সেক্রেটারি আঙ্গুর আলী, আব্দুস শহীদ, আনছার আহমদ, আবুল কালাম, আলহাজ নুর বকশ, হাজী আহবাব মিয়া, হাজী আব্দুল কুদ্দুস, মাওলানা মুছা চৌধুরী ও হাফিজ মাওলানা আদনান আহমদসহ অনেকে।

বক্তারা বলেন, হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী (রহ.) ছিলেন একজন আল্লাহওয়ালা ও বুজুর্গ ব্যক্তিত্ব। তিনি আজীবন একনিষ্ঠভাবে দ্বীন ও ইসলামের বহুমুখী খেদমত করে গেছেন। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে অসংখ্য আলেম-ওলামা গড়ে তুলেছেন। দ্বীনি শিক্ষা ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

সভা শেষে হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী (রহ.)-এর মাগফিরাত ও দরজাহ বুলন্দির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি ছালেহ আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত

কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত

টাওয়ার হ্যামলেটসে ২০৩ নতুন বাড়ির উদ্যোগ, এক সপ্তাহে ৫ প্লানিং আবেদন

টাওয়ার হ্যামলেটসে ২০৩ নতুন বাড়ির উদ্যোগ, এক সপ্তাহে ৫ প্লানিং আবেদন

লিভারপুলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

লিভারপুলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

লন্ডনে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার, প্রবাসীদের মিলনমেলা

লন্ডনে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার, প্রবাসীদের মিলনমেলা

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

শেখ হাসিনা দেশে ফিরবেন, পাশে থাকবে যুক্তরাজ্য আওয়ামী লীগ

শেখ হাসিনা দেশে ফিরবেন, পাশে থাকবে যুক্তরাজ্য আওয়ামী লীগ

প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল ঘোষণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল ঘোষণা

লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top