|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. শেখ হাসিনা দেশে ফিরবেন, পাশে থাকবে যুক্তরাজ্য আওয়ামী লীগ

শেখ হাসিনা দেশে ফিরবেন, পাশে থাকবে যুক্তরাজ্য আওয়ামী লীগ


প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৬

লুৎফুর রহমান, যুক্তরাজ্য:: যুক্তরাজ্যের ইপসুইচে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ১৯৭৫ সালের আগস্টে জাতির পিতাসহ সপরিবারে হত্যা, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং ২০২৪ সালের আগস্টে ‘মেটিকুলাস ডিজাইনে’ যা হয়েছে, সবই একই মতাদর্শের মানুষের দ্বারা ঘটানো হয়েছে। বাংলাদেশকে রক্ষা করতে হলে তাদের রুখে দাঁড়াতে হবে।

মঙ্গলবার ইপসুইচের ম্যারিসাইড কমিউনিটি সেন্টারে সাফোক অ্যান্ড ইপসুইচ আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ আবুল লেইসের সঞ্চালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক আশকর আলী।

সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, গণসংযোগ সম্পাদক রবিন পাল, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ এবং যুক্তরাজ্য কৃষক লীগের সভাপতি সৈয়দ তারেক আহমেদ।

সভায় স্বাগত বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছিত লিমন এবং মুক্তিযুদ্ধ গবেষক, সাংবাদিক ও ছড়াকার লুৎফর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ জুনাব রব্বানী, জাগো নিউজের সম্পাদক ও প্রকাশক মহি উদ্দিন সরকার, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মানিক মিয়া, সাফোক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আব্দুল মতলিব, শাহজালাল ইসলামিক সেন্টারের চেয়ারম্যান কয়ছর মিয়া, কমিউনিটি নেতা আব্দুল মুকিত চৌধুরী, সহসভাপতি আব্দুর রহিম, গোলাম আম্বিয়া ও সিরাজ আলী, যুগ্ম সম্পাদক আলী হোসেন ও আব্দুল হামিদ, আইনবিষয়ক সম্পাদক সানু মিয়া, ইমিগ্রেশন সম্পাদক শাহজাহান মিয়া, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক ছমিরুল হক মিটু, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আছকনদর, কৃষিবিষয়ক সম্পাদক আমির আলী, প্রবাসবিষয়ক সম্পাদক আমির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক হোসেন আহমেদ, ছাত্রলীগ নেতা আদিল আহমেদ তাহা, ফাহিম, সাইফুর রহমান, মোজাহিদ, মোজাম্মেল, হামজা ও এমরান আহমেদসহ অনেকে। দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম।

ইউকে এর আরও খবর
কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত

কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত

টাওয়ার হ্যামলেটসে ২০৩ নতুন বাড়ির উদ্যোগ, এক সপ্তাহে ৫ প্লানিং আবেদন

টাওয়ার হ্যামলেটসে ২০৩ নতুন বাড়ির উদ্যোগ, এক সপ্তাহে ৫ প্লানিং আবেদন

লিভারপুলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

লিভারপুলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

লন্ডনে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার, প্রবাসীদের মিলনমেলা

লন্ডনে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার, প্রবাসীদের মিলনমেলা

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

লন্ডনে মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

লন্ডনে মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল ঘোষণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল ঘোষণা

লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top