|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৬

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৩ আগস্ট, রোববার লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে কাউন্সিলার এ কে এম হেলালকে সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাউন্সিলার শাফি আহমেদ, কাউন্সিলার কামরুল হোসেইন, কাউন্সিলার বদরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলার আবুল মনছুর ও কাউন্সিলার ছাদিকুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন কমিউনিটি নেতা অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, আশিকুর রহমান, চেরাগ আলী, মনির হোসেন ও আক্তার হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেয়ারারস অর্গানাইজেশনের নেতা হাবিবুর রহমান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, প্রধান উপদেষ্টা নূরুন্নবী, উপদেষ্টা আব্বাস, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, সহসভাপতি আমেনা বেগম, সহসাধারণ সম্পাদক মুক্তাদীর এবং এ বি এম কাউছারসহ অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বিপুলসংখ্যক কেয়ারার ভাই-বোনও অংশ নেন।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আব্দুল মান্নানকে পুনরায় সভাপতি, আমির উদ্দিনকে পুনরায় সাধারণ সম্পাদক এবং এ বি এম কাউছারকে ট্রেজারার নির্বাচিত করা হয়। বিদায়ী প্রধান উপদেষ্টা ও নবনির্বাচিত কাউন্সিলার এ কে এম হেলাল নতুন কমিটির এ তিনজনের নাম ঘোষণা করেন। সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে কাউন্সিলার এ কে এম হেলাল, সংগঠনের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আমির উদ্দিন এবং ট্রেজারার আব্দুর রউফকেও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

পরে দোয়া ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত

কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত

টাওয়ার হ্যামলেটসে ২০৩ নতুন বাড়ির উদ্যোগ, এক সপ্তাহে ৫ প্লানিং আবেদন

টাওয়ার হ্যামলেটসে ২০৩ নতুন বাড়ির উদ্যোগ, এক সপ্তাহে ৫ প্লানিং আবেদন

লিভারপুলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

লিভারপুলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

লন্ডনে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার, প্রবাসীদের মিলনমেলা

লন্ডনে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার, প্রবাসীদের মিলনমেলা

শেখ হাসিনা দেশে ফিরবেন, পাশে থাকবে যুক্তরাজ্য আওয়ামী লীগ

শেখ হাসিনা দেশে ফিরবেন, পাশে থাকবে যুক্তরাজ্য আওয়ামী লীগ

প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

লন্ডনে মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

লন্ডনে মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল ঘোষণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল ঘোষণা

লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top