|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে ২০৩ নতুন বাড়ির উদ্যোগ, এক সপ্তাহে ৫ প্লানিং আবেদন

টাওয়ার হ্যামলেটসে ২০৩ নতুন বাড়ির উদ্যোগ, এক সপ্তাহে ৫ প্লানিং আবেদন


প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ২৬ আগস্ট ২০২৬:: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়রের অ্যাক্সেলারেটেড হাউজিং প্রোগ্রামের আওতায় এক সপ্তাহে পাঁচটি নতুন পরিকল্পনা আবেদন (প্লানিং অ্যাপ্লিকেশন) জমা দেওয়া হয়েছে। এসব আবেদনের মাধ্যমে বরোতে ২০৩টি নতুন বাড়ি নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ১৪৬টি বাড়ি হবে সোশ্যাল রেন্টের, যা প্রস্তাবিত মোট আবাসনের ৭২ শতাংশ।

নতুন পাঁচটি আবেদনের মধ্যে বেথনাল গ্রিনের টেন্ট স্ট্রিটে ৬০টি সোশ্যাল রেন্টের বাড়ি, লাইমহাউসের গিল স্ট্রিটে ১১টি সোশ্যাল রেন্টের বাড়ি এবং বেথনাল গ্রিনের দ্য ওভালে ২৩টি মার্কেট হোম নির্মাণের প্রস্তাব রয়েছে। এ ছাড়া মাইল এন্ডের সাউদার্ন গ্রোভে ৯০টি বাড়ি নির্মাণের প্রস্তাব করা হয়েছে, যার ৫৬টি হবে সোশ্যাল রেন্টের। হোয়াইটচ্যাপেলের ব্যাক চার্চ লেনে আরও ১৯টি সোশ্যাল রেন্টের বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে টেন্ট স্ট্রিট, গিল স্ট্রিট ও ব্যাক চার্চ লেনের প্রস্তাবিত সব বাড়িই সোশ্যাল রেন্টের জন্য নির্ধারিত হবে।

নতুন পাঁচটি আবেদনের আগে একই কর্মসূচির আওতায় আরও তিনটি পরিকল্পনা আবেদন জমা দেওয়া হয়েছিল। টমলিনসন ক্লোজে ৫৫টি বাড়ির মধ্যে ৩৩টি সোশ্যাল রেন্ট, বেথনাল গ্রিন প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টারে ৪৪টি বাড়ির মধ্যে ২৪টি সোশ্যাল রেন্ট এবং স্ট্রাউটস প্লেসে পাঁচটি সোশ্যাল রেন্টের বাড়ি নির্মাণের প্রস্তাব করা হয়েছে।

সব মিলিয়ে কর্মসূচির আওতায় এখন পর্যন্ত আটটি পরিকল্পনা আবেদন জমা পড়েছে। এসব আবেদনের মাধ্যমে মোট ৩০৭টি নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

মেয়রের অ্যাক্সেলারেটেড হাউজিং প্রোগ্রামের মাধ্যমে টাওয়ার হ্যামলেটসে সর্বোচ্চ ৩ হাজার ৪০০টি নতুন বাড়ি নির্মাণের লক্ষ্য রয়েছে। এর অন্তত ৫১ শতাংশ হবে সাশ্রয়ী আবাসন।

কাউন্সিল জানিয়েছে, কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো কাউন্সিলের মালিকানাধীন কম ব্যবহার হওয়া জমি ও জায়গাগুলো কাজে লাগিয়ে আবাসন সংকট মোকাবিলা করা। একই সঙ্গে স্থানীয় চাহিদা বিবেচনায় মানসম্মত, টেকসই ও পরিকল্পিত আবাসন নির্মাণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অতিরিক্ত মানুষ নিয়ে বসবাস করা বা অনুপযুক্ত আবাসনে থাকা স্থানীয় পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় বড় আকারের পারিবারিক বাড়ি নির্মাণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কাউন্সিলের কর্মকর্তারা জানান, প্রতিটি আবাসন প্রকল্পের পরিকল্পনা তৈরির আগে ডিজাইন ও কারিগরি দলের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। বিভিন্ন এলাকায় কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে স্থানীয় মানুষের অগ্রাধিকার, উদ্বেগ ও প্রত্যাশা সম্পর্কে মতামত নেওয়া হয়েছে। এসব মতামত প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনায় বিবেচনায় রাখা হয়েছে।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, এক সপ্তাহে পাঁচটি পরিকল্পনা আবেদন জমা দেওয়া টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য সত্যিকার অর্থে সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার আমাদের অঙ্গীকারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এসব প্রস্তাবের মাধ্যমে ২০৩টি নতুন বাড়ি তৈরি হতে পারে, যার মধ্যে ১৪৬টি হবে সোশ্যাল রেন্টের বাড়ি। আগে জমা দেওয়া তিনটি আবেদনের সঙ্গে মিলিয়ে এখন আমরা আটটি সাইটে মোট ৩০৭টি নতুন বাড়ির পরিকল্পনা এগিয়ে নিয়েছি।

তিনি বলেন, আমরা জানি, আমাদের বারায় আবাসনের চ্যালেঞ্জ কতটা বড়। বিশেষ করে অনেক পরিবার অতিরিক্ত মানুষ নিয়ে বা অনুপযুক্ত আবাসনে বসবাস করছে। আমরা উচ্চাকাঙ্ক্ষা ও দ্রুততার সঙ্গে কাজ করছি। একই সঙ্গে বাসিন্দাদের মতামত শুনে আমাদের কমিউনিটির জন্য উচ্চমানের আবাসন নিশ্চিত করার চেষ্টা করছি।

আবাসন পরিকল্পনার পাশাপাশি কর্মসূচির প্রথম ধাপের নয়টি সাইটের জন্য আনুষ্ঠানিক প্রোকিউরমেন্ট প্রক্রিয়াও শুরু করেছে কাউন্সিল।

গত ১৯ আগস্ট সম্ভাব্য উন্নয়ন অংশীদারদের আগ্রহ প্রকাশের জন্য প্রি-সিলেকশন প্রশ্নপত্রের নথি প্রকাশ করা হয়েছে। এসব সাইটে প্রস্তাবিত আবাসন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য অংশীদারদের কাছ থেকে আগ্রহ আহ্বান করা হয়েছে।

প্রোকিউরমেন্ট-সংক্রান্ত তথ্য ও নথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রোকনট্র্যাক্ট প্রোকিউরমেন্ট পোর্টালে পাওয়া যাচ্ছে।

এদিকে নতুন পাঁচটি পরিকল্পনা আবেদন পরবর্তী আইনানুগ প্লানিং প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে। এ সময় স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট অংশীজনরা বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে মতামত দেওয়ার আরও সুযোগ পাবেন।

কাউন্সিলের প্রত্যাশা, নতুন আবাসন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে টাওয়ার হ্যামলেটসে বিশেষ করে সোশ্যাল রেন্টের বাড়ির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কাউন্সিলের মালিকানাধীন অব্যবহৃত বা কম ব্যবহৃত জায়গাগুলো স্থানীয় মানুষের প্রয়োজন অনুযায়ী কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

ইউকে এর আরও খবর
কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত

কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত

লিভারপুলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

লিভারপুলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

লন্ডনে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার, প্রবাসীদের মিলনমেলা

লন্ডনে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার, প্রবাসীদের মিলনমেলা

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

শেখ হাসিনা দেশে ফিরবেন, পাশে থাকবে যুক্তরাজ্য আওয়ামী লীগ

শেখ হাসিনা দেশে ফিরবেন, পাশে থাকবে যুক্তরাজ্য আওয়ামী লীগ

প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

লন্ডনে মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

লন্ডনে মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল ঘোষণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল ঘোষণা

লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top