|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ২৫ বছরের মার্কিন যুদ্ধে নিহত ৪৫ লাখ, বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ

২৫ বছরের মার্কিন যুদ্ধে নিহত ৪৫ লাখ, বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ


প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ১১ সেপ্টেম্বর ২০২৬:: একটি সন্ত্রাসী হামলার জবাব দিতে শুরু হয়েছিল ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’। ২৫ বছর পর সেই যুদ্ধের হিসাব দাঁড়িয়েছে ৪৫ লাখ থেকে ৪৭ লাখ মানুষের মৃত্যু এবং ৩ কোটি ৮০ লাখের বেশি মানুষের বাস্তুচ্যুতিতে। আফগানিস্তান ও ইরাকের স্থলযুদ্ধ থেকে শুরু করে লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়ায় বিমান ও ড্রোন হামলা- যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানের ভয়াবহ মানবিক মূল্য এখনো বহন করে চলেছে লাখো পরিবার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আল-কায়েদার ১৯ সদস্য চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলা চালায়। এতে প্রায় ৩ হাজার মানুষ নিহত হন। এর এক মাসেরও কম সময় পর আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ঘোষণায় শুরু হয় তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’।
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন ইনস্টিটিউটের ‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের হিসাবে, ৯/১১-পরবর্তী যুদ্ধগুলোতে প্রায় ৯ লাখ ৪০ হাজার মানুষ সরাসরি নিহত হয়েছেন। যুদ্ধের কারণে রোগ, অপুষ্টি ও স্বাস্থ্যব্যবস্থার বিপর্যয়ে আরও ৩৬ লাখ থেকে ৩৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

আফগানিস্তান ও ইরাকে ব্যাপক প্রাণহানি
২০০১ সালের ৭ই অক্টোবর আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রায় দুই দশকের যুদ্ধে দেশটিতে সরাসরি নিহত হন আনুমানিক ১ লাখ ৭৬ হাজার মানুষ। ক্ষুধা, রোগ ও চিকিৎসার অভাবেও প্রাণ গেছে আরও বহু মানুষের।

২০০৩ সালের ১৯শে মার্চ ইরাকে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র থাকার অভিযোগে শুরু হওয়া এই যুদ্ধেও ব্যাপক প্রাণহানি ঘটে। ‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের হিসাবে, ইরাকে সরাসরি নিহত হয়েছেন প্রায় ৩ লাখ ১৫ হাজার মানুষ।

বিমান ও ড্রোন হামলায় প্রাণহানি
স্থলযুদ্ধের পাশাপাশি পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া, আফগানিস্তান এবং ইরাক-সিরিয়ায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইনভেস্টিগেটিভ জার্নালিজম ব্যুরোর হিসাবে, ২০০৪ সাল থেকে পাকিস্তানে ৪২৩টি মার্কিন হামলায় ২ হাজার ৪৯৯ থেকে ৪ হাজার ১ জন নিহত হয়েছেন। ইয়েমেনে অন্তত ১৮৬টি হামলা ও অভিযানে নিহত হয়েছেন ৮৫৩ জন। সোমালিয়ায় ২০০১ থেকে ২০১৬ সালের মধ্যে ১৯ থেকে ২৩টি হামলায় নিহত হন ১৮৮ থেকে ২৭৬ জন।
২০১৪ সালে আইএসআইএলের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হওয়া অভিযানেও ব্যাপক প্রাণহানি ঘটে। মার্কিন কর্মকর্তারা ১ হাজার ৪১৭ জন বেসামরিক নিহত হওয়ার কথা স্বীকার করলেও এয়ারওয়ার্সের হিসাবে প্রকৃত সংখ্যা ৮ হাজার ২৬৪ থেকে ১৩ হাজার ৩৬০।

ঘরছাড়া কোটি মানুষ
যুদ্ধের কারণে আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ফিলিপাইন, লিবিয়া ও সিরিয়ায় ৩ কোটি ৮০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বহু বছর পরও তাদের অনেকে নিজ ঘরে ফিরতে পারেননি। যুদ্ধের প্রভাব পড়েছে মার্কিন সেনাদের ওপরও। আফগানিস্তানে ৮ লাখের বেশি মার্কিন সেনা দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে প্রত্যাহারের আগে সেখানে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন সেনা নিহত ও ২০ হাজার আহত হন। দীর্ঘমেয়াদি চিকিৎসা ও অন্যান্য সেবায় আগামী কয়েক দশকে বিপুল অর্থ ব্যয়ের আশঙ্কা রয়েছে।

‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের হিসাবে, ৯/১১-পরবর্তী যুদ্ধের মোট ব্যয় ইতিমধ্যে প্রায় ৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে বহু সাবেক সেনাসদস্য মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। প্রকল্পটির পরিচালক স্টেফানি স্যাভেলের মতে, ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, মার্কিন সমাজ ও অর্থনীতিতেও দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করেছে।

প্রচ্ছদ এর আরও খবর
বিবিসিসি’র সমাবেশ : আলতাব আলী পার্কে রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিধিনিষেধ আরোপের প্রস্তাব

বিবিসিসি’র সমাবেশ : আলতাব আলী পার্কে রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিধিনিষেধ আরোপের প্রস্তাব

সাংবাদিক আলাউর রহমান খান শাহীনের মাতৃবিয়োগ : লন্ডন বাংলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক

সাংবাদিক আলাউর রহমান খান শাহীনের মাতৃবিয়োগ : লন্ডন বাংলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

নাশকতার মামলায় মুদিদোকানি কারাগারে, হাসনাত বললেন—‘নিরীহকে হয়রানি’

নাশকতার মামলায় মুদিদোকানি কারাগারে, হাসনাত বললেন—‘নিরীহকে হয়রানি’

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

হাসিনার ফেরা: সরকার চাপে নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা: সরকার চাপে নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

খুলনায় আবারও গুলি, সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৫

খুলনায় আবারও গুলি, সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৫

যুব লীগ নেত্রীকে বাসায় ডেকে ওসি বললেন, ‘ওসি থাকলে সব ঠিক’, অডিও ভাইরাল

যুব লীগ নেত্রীকে বাসায় ডেকে ওসি বললেন, ‘ওসি থাকলে সব ঠিক’, অডিও ভাইরাল

আ.লীগের প্রতিনিধি দলের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

আ.লীগের প্রতিনিধি দলের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top