|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. দুই নেত্রীর ঈদ হবে বিদেশে

দুই নেত্রীর ঈদ হবে বিদেশে


প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৫

1281
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ঈদুল আজহা বিদেশে উদ্যাপন করবেন। নিউইয়র্কের ম্যানহাটনের ওয়ালড্রফ এস্টোরিয়া হোটেলে ঈদের দিন তিনি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে তিনি ৯ দিনের সফরে বুধবার নিউইয়র্ক যাচ্ছেন। অন্য দিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও এবার ঈদুল আজহা উদ্যাপন করবেন লন্ডনে। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।

এ ছাড়া, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগ-বিএনপির শীর্ষ স্থানীয় এক ডজনেরও বেশি নেতা ঈদের সময় দেশের বাইরে থাকছেন। আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশে ঈদুল আজহা উদ্যাপিত হবে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য। তিনি দেশে ফিরবেন ঈদের পরে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও লন্ডনে গেছেন পরিবারের সঙ্গে ঈদ করতে।

১৫ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল লন্ডনে গেছেন খালেদা জিয়ার সঙ্গে। লন্ডনে ছেলে তারেক রহমানের সঙ্গে ঈদ উদ্যাপন করে খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে।

২০০৬ সালে ক্ষমতা হারানোর পর যুক্তরাজ্যে খালেদার এটি দ্বিতীয় সফর। ২০১১ সালে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফেরার পথে বড় ছেলে তারেককে দেখতে লন্ডনে গিয়েছিলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিত্সার জন্য বিদেশে থাকলেও ঈদের আগে সোমবার দেশে ফিরেছেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক হজে গেছেন। তাদের ঈদ হবে সৌদি আরবে।

এ ছাড়া বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, ওসমান ফারুক, আবদুস সালাম, এহছানুল হক মিলন, আবদুল আউয়াল মিন্টু বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তারাও লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে যোগ দেবেন।

প্রচ্ছদ এর আরও খবর
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top