|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সাংবাদিক বকশী ইকবাল আহমদকে ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়রের সংবর্ধনা

সাংবাদিক বকশী ইকবাল আহমদকে ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়রের সংবর্ধনা


প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ২৩ আগস্ট ২০২৬: মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক বকশী ইকবাল আহমদকে লন্ডনের ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোহাম্মদ ইসলাম ও সাবেক সিভিক মেয়র কাউন্সিলার হুমায়ুন কবিরের উদ্যোগে কাউন্সিল চেম্বারে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী। কাউন্সিলার হুমায়ুন কবিরের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সিভিক মেয়র মোহাম্মদ ইসলাম সাংবাদিকতা ও সমাজসেবায় বকশী ইকবাল আহমদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

বকশী ইকবাল আহমদ তাঁর বক্তব্যে ক্রয়ডন কাউন্সিলের মেয়রের এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে ক্রয়ডন কাউন্সিল ও মৌলভীবাজারের মধ্যে টুইনিং লিংক প্রকল্পের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সাবেক সিভিক মেয়র কাউন্সিলার হুমায়ুন কবির যুক্তরাজ্যে সমাজসেবায় কে এম আবু তাহের চৌধুরীর অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, ড. মোহাম্মদ আবুল লেইছ দীর্ঘ তিন বছর গবেষণা করে যে বইটি লিখেছেন, সেখানে যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবামূলক কাজে অবদানের জন্য ১০১ জনের মধ্যে কে এম আবু তাহের চৌধুরীর নাম প্রথম স্থানে রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি সোসাইটি ক্রয়ডনের সভাপতি নেছার আলী, সহসভাপতি জুবায়ের কবির, শাহজালাল মসজিদের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিশিষ্ট লেখিকা ও কবি আসমা মতিন, কবি শাহ আলম শামসুদ্দীন, কমিউনিটি ব্যক্তিত্ব মোমেন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী কামাল খান, আব্দুল মুকিত, মতিউর রহমান খোকন ও মোহাম্মদ এহরাম চৌধুরী। এ ছাড়া বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে সিভিক মেয়র মোহাম্মদ ইসলাম অতিথিদের কাউন্সিলের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঘুরিয়ে দেখান এবং কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে তাঁদের অবহিত করেন। এরপর মেয়র পার্লারে অতিথিদের চা-নাশতা পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের শেষে ক্রয়ডন কাউন্সিলের পক্ষ থেকে সাংবাদিক বকশী ইকবাল আহমদকে একটি ক্রেস্ট প্রদান করা হয়।

ইউকে এর আরও খবর
সংক্ষিপ্ত সফরে লন্ডন আসছেন খন্দকার সিপার আহমদ

সংক্ষিপ্ত সফরে লন্ডন আসছেন খন্দকার সিপার আহমদ

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top